২৮ নভেম্বর ২০২৬, শনিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

‘ভয় আউট, ভরসা ইন’! হরিশ্চন্দ্রপুরে আইসির নতুন অবতারে চড়ল রাজনীতির পারদ

মালদা, নতুন গতি: ভয় নয়, ভরসা। বদলের বাংলায় পুলিশের ভূমিকায় দেখা গেল এক নতুন ছবি। একদিকে সাধারণ মানুষের মনে নিরাপত্তার আশ্বাস, অন্যদিকে সামাজিক সচেতনতা থেকে সরকারি প্রকল্পের প্রচার। বৃহস্পতিবার মালদার হরিশ্চন্দ্রপুর থানার আইসি সুমিত কুমার ঘোষকে দেখা গেল এমনই এক ভিন্ন ভূমিকায়।
এদিন হরিশ্চন্দ্রপুরের বিভিন্ন এলাকায় ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন আইসি। এলাকায় কেউ দাদাগিরি করছে কি না, মহিলারা ইভটিজিংয়ের শিকার হচ্ছেন কি না, কিংবা সাধারণ মানুষের মনে কোনও আতঙ্ক রয়েছে কি না, সে বিষয়ে খোঁজখবর নেন তিনি। পাশাপাশি তাঁদের নিরাপত্তার আশ্বাস দিয়ে পুলিশের উপর আস্থা রাখার বার্তাও দেন।
শুধু আইনশৃঙ্খলা নয়, সামাজিক দায়বদ্ধতার বার্তাও উঠে আসে তাঁর কথায়। শিশুরা নিয়মিত স্কুলে যাচ্ছে কি না, তা খোঁজ নেওয়ার পাশাপাশি প্রত্যেক শিশুকে বিদ্যালয়ে পাঠানোর জন্য অভিভাবকদের সচেতন করেন। বিভিন্ন সরকারি প্রকল্প ও সুযোগ-সুবিধা সম্পর্কেও মানুষকে অবহিত করেন তিনি।
তবে পুলিশের এই উদ্যোগ ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। পুলিশের কর্তব্য পালনের কথা মনে করিয়ে দিয়ে তৃণমূলের কটাক্ষ, এটাই তো পুলিশের কাজ। অন্যদিকে বিজেপির দাবি, এটাই নতুন বাংলা। পুলিশের এই জনসংযোগ কর্মসূচি ঘিরে রাজনৈতিক তরজা এখন চর্চার বিষয়।

সাহাপুরে ত্রাসের রাজ! ধরা পড়তেই হাফপ্যান্টে কোমরে দড়ি দিয়ে আকাশকে ঘোরাল পুলিশ

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

‘ভয় আউট, ভরসা ইন’! হরিশ্চন্দ্রপুরে আইসির নতুন অবতারে চড়ল রাজনীতির পারদ

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, শনিবার