২৮ নভেম্বর ২০২৬, শনিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

চন্দননগরের মেরি মাঠে সোমনাথ জ্যোতির্লিঙ্গ দর্শন তুলে ধরা হল

আব্দুল গফফার, নতুন গতি,হুগলি: ভারতের প্রাচীন ধর্মীয় ও আধ্যাত্মিক ঐতিহ্যের অন্যতম পীঠস্থান হল গুজরাটের সোমনাথ মন্দির। প্রথম জ্যোতির্লিঙ্গ হিসেবে পূজিত এই মন্দিরের ইতিহাস ও ধর্মীয় মাহাত্ম্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে চন্দননগরের মেরি মাঠে আয়োজন করা হল বিশেষ ধর্মীয় ও আধ্যাত্মিক অনুষ্ঠান সোমনাথ জ্যোতির্লিঙ্গ দর্শন। এই অনুষ্ঠানের মাধ্যমে দর্শনার্থীদের সামনে তুলে ধরা হয় সোমনাথ মন্দিরের সুপ্রাচীন ইতিহাস, ঐতিহাসিক গুরুত্ব এবং আধ্যাত্মিক তাৎপর্য।
প্রায় এক হাজার বছরের ঐতিহ্যের সঙ্গে যুক্ত সোমনাথ ধামের নানা দিক এই বিশেষ আয়োজনের মাধ্যমে তুলে ধরা হয়। ভগবান শিবের প্রতি ভক্তি ও ভারতীয় সভ্যতা সংস্কৃতির দীর্ঘ ঐতিহ্যের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পান দর্শনার্থীরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার সুশীল কুমার যাদব এবং চন্দননগরের বিধায়ক দীপাঞ্জন গুহ। তাঁদের উপস্থিতিতে অনুষ্ঠানের গুরুত্ব আরও বৃদ্ধি পায়।
সোমনাথ জ্যোতির্লিঙ্গের মাহাত্ম্য ও ভারতীয় সনাতন ধর্মীয় ঐতিহ্যের ইতিহাস মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে।

সাহাপুরে ত্রাসের রাজ! ধরা পড়তেই হাফপ্যান্টে কোমরে দড়ি দিয়ে আকাশকে ঘোরাল পুলিশ

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

চন্দননগরের মেরি মাঠে সোমনাথ জ্যোতির্লিঙ্গ দর্শন তুলে ধরা হল

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, শনিবার