২৫ নভেম্বর ২০২৬, বুধবার, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

অক্সফোর্ড যাত্রায় প্রশাসনিক বাধা, দিল্লি হাই কোর্টে আর্জি সৌরভের

নতুন গতি, নয়াদিল্লি: ডাক এসেছিল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে। কিন্তু প্রশাসনিক বাধায় আটকে যায় সিজেপি নেতা সৌরভ দাসের অক্সফোর্ড যাত্রা। বাধ্য হয়েই এবার দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হলেন তিনি।
ককরোচ জনতা পার্টি-র সহ-আহ্বায়কের অভিযোগ, প্রশাসন তাঁকে বিদেশে যেতে বাধা দিয়েছে। তাই দিল্লি হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নীতিন সাম্ব্রে এবং বিচারপতি সঞ্জয় শর্মার বেঞ্চে জরুরি শুনানির আবেদন। বুধবার দিল্লি হাই কোর্ট সৌরভের জরুরি শুনানির আবেদন নাকচ না-করে আজ বৃহস্পতিবার মামলার শুনানির দিন ধার্য করেছে। আইনজীবী কৃষ্ণরাজ বাপটের দায়ের করা এই আবেদনের পক্ষে সিজেপির সৌরভ দাসের সমর্থনে সওয়াল করবেন আইনজীবী কপিল সিব্বল।
মঙ্গলবার দিল্লি বিমানবন্দরে সৌরভের পাসপোর্ট নিয়ে সমস্যা তৈরি হওয়ায় অভিবাসন আধিকারিকেরা বাধা দেওয়ার পর সমাজমাধ্যমে মোদি সরকারের দিকে কটাক্ষের তির ছুড়ে দেন সৌরভ। বলেন তিনি যদি নীরব মোদি বা বিজয় মালিয়া হতেন, তাহলে ব্যাঙ্ক লুঠ করে বিদেশ যেতে পারতেন। কিন্তু তিনি সৌরভ দাস। তাই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় সেমিনারে তাঁর যোগ দেওয়ার অধিকার নেই! উল্লেখ্য, সোমবার সন্ধ্যায় চেন্নাই আঞ্চলিক পাসপোর্ট অফিস ইমেলের মাধ্যমে সৌরভকে একটি নোটিস পাঠিয়ে জানিয়েছিল, তাঁর নথিপত্রে গরমিল আছে। সেই কারণেই মঙ্গলবার বিমানবন্দরে তাঁকে আটকানো হয়। তারপরই প্রশাসনের ‘দ্বিচারিতা’ নিয়ে পাল্টা সরব হন সৌরভ। বুধবার তিনি দিল্লি হাইকোর্টে আবেদন জানান দ্রুত শুনানি চেয়ে।
সোমবার শোকজ নোটিসে সৌরভকে তাঁর জন্মস্থান সংক্রান্ত নথিপত্রে অসঙ্গতির বিষয়ে সাত দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছিল।বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাঁকে পাসপোর্ট ব্যবহার না করতে এবং বিদেশ ভ্রমণ থেকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়েছিল। সৌরভের অক্সফোর্ড যাত্রার ঠিক আগেই আধিকারিকরা জানান, সংগৃহীত তথ্যের ভিত্তিতে দেখা গিয়েছে, সৌরভের আধার, পাসপোর্ট, জন্ম এবং স্কুলের শংসাপত্র-সহ বিভিন্ন নথিতে জন্মস্থান, জন্মতারিখ ও বাবার নামের ক্ষেত্রে গরমিল রয়েছে। নথিপত্রে ফারাক ধরা পড়ার কারণে সংশ্লিষ্ট আধিকারিকেরা জানান, ৩০ নভেম্বরের নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক নথিপত্র-সহ জবাব না দিলে পাসপোর্ট আইন, ১৯৬৭-এর ১০(৩)(বি) ধারা অনুযায়ী তাঁর পাসপোর্ট বাজেয়াপ্ত করা হবে। প্রশাসনের দাবি, সৌরভ জানতেন অভিবাসন প্রক্রিয়ায় নথি সংক্রান্ত গরমিল ধরা পড়বে এবং লন্ডনগামী উড়ানে তিনি চাপতে পারবেন না। তা সত্ত্বেও তিনি বিমানবন্দরে যান। পক্ষান্তরে, সৌরভ দাস স্পষ্ট জানান, বিমানবন্দরে পৌঁছোনোর পাঁচ ঘণ্টা আগে ইমেলটি তাঁর কাছে আসে। তাই অভিবাসন প্রক্রিয়া শুরুর আগে এই ব্যাপারে তিনি অবগত ছিলেন না।
এদিকে, জন্ম ও পিতৃপরিচয় সংক্রান্ত নথিপত্রে অসঙ্গতির জন্য সিজেপি নেতা সৌরভ দাসের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলে মাদ্রাজ হাই কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। তবে সৌরভও ছেড়ে কথা বলতে নারাজ। তিনি স্পষ্ট জানান, লড়াই চলবে সরকারের এই দ্বিচারী ভূমিকার বিরুদ্ধে। ওরা বিরোধী মুখ বন্ধ করতে চায়। তাই বিদেশযাত্রায় অযথা বাধা সৃষ্টি করা হয়েছে। সেই কারণেই দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হয়েছি সুবিচারের আশায়। স্থির বিশ্বাস, আদালত জরুরি ভিত্তিতে এই মামলার শুনানি করে যথাযথ রায় দিয়ে বাধিত করবে এবং আমার অক্সফোর্ড যাত্রার ছাড়পত্র মিলবে।
সর্বাধিক পাঠিত

অক্সফোর্ড যাত্রায় প্রশাসনিক বাধা, দিল্লি হাই কোর্টে আর্জি সৌরভের

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

অক্সফোর্ড যাত্রায় প্রশাসনিক বাধা, দিল্লি হাই কোর্টে আর্জি সৌরভের

আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, বুধবার