১৬ অক্টোবর ২০২৬, শুক্রবার, ২৯ আশ্বিন ১৪৩৩

বেতন-বোনাস অধরা, কারখানার গেটে শ্রমিক বিক্ষোভ

  • নতুন গতি
  • আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার
  • 19
নতুন গতি, বাঁকুড়া: পুজোর আগে বেতন ও ন্যায্য বোনাস না মেলায় মঙ্গলবার বাঁকুড়ার মেজিয়া ব্লকে অমিয় স্টিল অ্যান্ড প্রাইভেট লিমিটেডের কারখানার গেট অবরোধ করে বিক্ষোভ দেখালেন শ্রমিকরা। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বেতন বন্ধ। বারবার কর্তৃপক্ষকে জানিয়েও মেলেনি কোনও সুরাহা।
বিক্ষোভকারী শ্রমিক রেনুপদ সিংহ বলেন, পুজো আসন্ন, অথচ এখনও বেতন ও ন্যায্য বোনাস মেলেনি। আর্থিক অনটনে শ্রমিকদের পরিবারগুলি সমস্যায় পড়েছে। বোনাস দেওয়ার আশ্বাস মিললেও টাকা হাতে আসেনি বলে অভিযোগ তাঁর।
খবর পেয়ে ঘটনাস্থলে যান স্থানীয় বিজেপি নেতা কৃত্তিবাস গোপ। তিনি জানান, শুক্রবার বেতন ও বোনাস দেওয়ার কথা থাকলেও সোমবার পর্যন্ত টাকা মেলেনি। তাঁর দাবি, অন্যান্য কারখানায় ১৭.৪৫ শতাংশ হারে বোনাস দেওয়া হলেও অমিয় স্টিল কর্তৃপক্ষ প্রথমে তাতে রাজি হননি। শেষ পর্যন্ত ১৪.৭৫ শতাংশ হারে বোনাস দেওয়ার কথা জানানো হয়েছে। তবে কবে বেতন ও বোনাস মিলবে, তা স্পষ্ট নয়।
কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও তাঁরা কোনও প্রতিক্রিয়া দিতে চাননি। সূত্রের খবর, কৃত্তিবাস গোপের সঙ্গে আলোচনার পর শ্রমিকরা বিক্ষোভ তুলে নেন।

বাঘের আতঙ্ক রুখতে কুলতলিতে ১৯০ সৌর পথবাতি

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

বেতন-বোনাস অধরা, কারখানার গেটে শ্রমিক বিক্ষোভ

আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার