মেমারি: রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ও মল্লিকার্জুন খাড়গেকে হেনস্থার প্রতিবাদ এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মেমারিতে ধিক্কার মিছিল ও প্রতিবাদ সভা করল মেমারি ১ নম্বর ব্লক কংগ্রেস। ‘গণতন্ত্র বাঁচাও, দেশ বাঁচাও’ স্লোগানকে সামনে রেখে রবিবার এই কর্মসূচি পালিত হয়।
বামুনপাড়া মোড় থেকে শুরু হওয়া মিছিলটি চকদিঘী মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে আয়োজিত পথসভায় বক্তব্য রাখেন ব্লক কংগ্রেস সভাপতি আশীষ দত্ত, অনিক সাহা, দিলীপ দাস, জাকির হোসেন, আলিম কয়াল ও ফরিয়াদ মল্লিক।
বক্তব্যে আশীষ দত্ত অভিযোগ করেন, জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে গত ১০ অক্টোবর থেকে দেশজুড়ে প্রতিবাদ চলছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে স্মারকলিপি পেশ এবং বিরোধীদের বিরুদ্ধে দমন-পীড়নের অভিযোগ তুলে তিনি নিন্দা জানান। পাশাপাশি শিক্ষা ব্যবস্থার বেহাল দশা, বেকারত্ব, মূল্যবৃদ্ধি ও সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে সরব হন কংগ্রেস নেতৃত্ব। তাঁদের বক্তব্য, সংবিধান ও গণতন্ত্র রক্ষার আন্দোলন থামানো যাবে না।
নতুন গতি 




















