আমিরুল ইসলাম, বোলপুর: বোলপুরের ত্রিশূলাপট্টিতে ভরসন্ধ্যায় খুন হলেন বিজেপির বুথ সভাপতি চন্দন ভল্লা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। কী কারণে তাঁকে খুন করা হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। চন্দন ভল্লার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বোলপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার গুরুত্ব বিবেচনা করে গতকালই ঘটনাস্থলে যান বীরভূমের পুলিশ সুপার-সহ পুলিশের পদস্থ আধিকারিকরা।
আজ সকাল থেকে ঘটনাস্থলে পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্তের স্বার্থে ঘটনাস্থলে নিয়ে আসা হয়েছে প্রশিক্ষিত স্নিফার ডগ। পাশাপাশি ফরেনসিক দলের সদস্যরাও বিভিন্ন নমুনা সংগ্রহ করে ঘটনার সূত্র খোঁজার চেষ্টা করছেন। এই খুনের নেপথ্যে কী কারণ রয়েছে এবং কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তা জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ। তবে এখনও পর্যন্ত খুনের কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।
নতুন গতি 

























