১৬ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ৩০ ভাদ্র ১৪৩৩

কোচবিহারে পুলিশ সুপারের দফতর ঘেরাও, এসএফআই-এর বিক্ষোভ

কোচবিহার: একাধিক রাজনৈতিক কর্মসূচিতে হামলার অভিযোগ তুলে কোচবিহার জেলা পুলিশ সুপারের দফতর ঘেরাও করে বিক্ষোভ দেখাল এসএফআই। সংগঠনের অভিযোগ, রবিবার পুন্ডিবাড়িতে তাদের একটি কর্মসূচি চলাকালীন এবিভিপি -এর পক্ষ থেকে হামলা চালানো হয়। একইভাবে মাথাভাঙাতেও এসএফআই-এর কর্মসূচিতে বিজেপির পক্ষ থেকে হামলা করা হয়েছে বলে দাবি সংগঠনের।
এই দুই ঘটনার প্রতিবাদে এবং হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনানুগ শাস্তির দাবিতে সোমবার কোচবিহার জেলা পুলিশ সুপারের দফতরের সামনে বিক্ষোভে সামিল হন এসএফআই কর্মী-সমর্থকরা।
এসএফআই-এর দাবি, গণতান্ত্রিকভাবে রাজনৈতিক কর্মসূচি পালন করার অধিকার সুনিশ্চিত করতে হবে। পাশাপাশি, কর্মসূচিতে হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত তদন্ত করে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
এদিন পুলিশ সুপারের দফতরের সামনে এসএফআই কর্মী-সমর্থকদের বিক্ষোভকে ঘিরে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। সংগঠনের অভিযোগের ভিত্তিতে পুলিশ কী পদক্ষেপ করে, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের।

সতীপীঠ কঙ্কালীতলায় দোকান বসানোকে কেন্দ্র করে উত্তেজনা, মহিলা ব্যবসায়ীকে মারধরের অভিযোগ

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

কোচবিহারে পুলিশ সুপারের দফতর ঘেরাও, এসএফআই-এর বিক্ষোভ

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৬, বুধবার