১৪ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ২৮ ভাদ্র ১৪৩৩

জাতীয় সড়কের ধারে সদ্যজাত শিশু উদ্ধার করল পুলিশ 

আজিজুর রহমান, গলসি: পৃথিবীর আলো দেখেছে মাত্র একদিন। মায়ের কোলে থাকার কথা ছিল, অথচ সেই সদ্যোজাতকেই পড়ে থাকতে হল ১৯ নম্বর জাতীয় সড়কের ধারে। তিলডাঙা মোড়ের কাছে গার্ডওয়ালের উপর থেকে ভেসে আসছিল একরত্তি পুত্র শিশুর কান্না। আর সেই কান্নাই শেষ পর্যন্ত পৌঁছে দিল মানবিকতার কাছে। ঘটনাটি পূর্ব বর্ধমানের বুদবুদ থানা এলাকার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন কাকভোরে টহল দেওয়ার সময় গার্ডওয়ালের দিক থেকে শিশুর কান্নার শব্দ শুনতে পান বুদবুদ থানার এএসআই স্বরূপ দত্ত। গাড়ি থামিয়ে দ্রুত সেখানে ছুটে যান তিনি। গিয়ে দেখেন, গার্ডওয়ালের উপর অসহায় অবস্থায় পড়ে রয়েছে এক সদ্যোজাত পুত্র সন্তান। এক মুহূর্ত দেরি না করে শিশুটিকে কোলে তুলে নেন স্বরূপ দত্ত। এরপর বিষয়টি  থানার ওসি লাল্টু পাখিরাকে জানান। তাঁর নির্দেশে দ্রুত শিশুটিকে নিয়ে যাওয়া হয় মানকর গ্রামীণ হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালের শিশু বিভাগে স্থানান্তর করা হয়। জানা গেছে, বর্তমানে শিশুটি ভালো রয়েছে এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে। মায়ের কোলে নিশ্চিন্তে ঘুমিয়ে থাকার বয়সেই কীভাবে তাকে জাতীয় সড়কের ধারে ফেলে রাখা হল, তা নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ। তবে কে বা কারা শিশুটিকে সেখানে ফেলে রেখে গেল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে বুদবুদ থানার পুলিশ। শিশুটির পরিচয় এবং পরিবারের সন্ধানেও তদন্ত চালানো হচ্ছে। এদিকে পুলিশের এমন কাজের প্রসংশা করেছেন স্থানীয়রা।

ফের উত্তপ্ত বীরভূমের পাঁড়ুই এলাকায়

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

জাতীয় সড়কের ধারে সদ্যজাত শিশু উদ্ধার করল পুলিশ 

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, সোমবার