শিলিগুড়ি: আজ পবিত্র কৌশিকী অমাবস্যা। এই বিশেষ তিথিকে ঘিরে সকাল থেকেই শিলিগুড়ি শহরের বিভিন্ন মন্দিরে শুরু হয়েছে বিশেষ পুজো-অর্চনা। ভোর থেকেই পুজো দিতে মন্দিরগুলিতে ভক্তদের ভিড় চোখে পড়েছে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সেই ভিড় আরও বাড়তে থাকে। মা কালী ও শক্তির আরাধনাকে কেন্দ্র করে এই দিনে বহু ভক্ত মন্দিরে গিয়ে পুজো দেন, প্রদীপ জ্বালান এবং প্রার্থনা করেন। অনেকেই পরিবার-পরিজনের মঙ্গল, সুস্বাস্থ্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করে দেবীর কাছে মানত করেন। সকাল থেকেই বিভিন্ন মন্দির চত্বরে ভক্তদের দীর্ঘ লাইন দেখা যায়। কোথাও চলছে বিশেষ পুজো ও হোম-যজ্ঞ, কোথাও আবার ভক্তদের জন্য প্রসাদ বিতরণের ব্যবস্থা করা হয়েছে। কৌশিকী অমাবস্যাকে ঘিরে মন্দির প্রাঙ্গণে তৈরি হয়েছে এক অন্যরকম আধ্যাত্মিক পরিবেশ। ধূপ-ধুনোর গন্ধ, ঘণ্টাধ্বনি, মন্ত্রোচ্চারণ এবং ভক্তদের জয়ধ্বনিতে সকাল থেকেই মুখরিত বিভিন্ন মন্দির চত্বর।
১১ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, ২৫ ভাদ্র ১৪৩৩
BREAKING :
কৌশিকী অমাবস্যায় শিলিগুড়ির মন্দিরে মন্দিরে ভক্তদের ঢল
-
নতুন গতি - আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার
- 17
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder



























