১১ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, ২৫ ভাদ্র ১৪৩৩

স্কুল পড়ুয়াদের হাত উদ্বোধন নতুন রূপে ভক্তিনগর ট্রাফিক বুথ

  • নতুন গতি
  • আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার
  • 15
শিলিগুড়ি: যান চলাচল নিয়ন্ত্রণ ও ট্রাফিক ব্যবস্থাপনাকে আরও কার্যকর করতে সংস্কার করা হল ভক্তিনগর ট্রাফিক গার্ডের ট্রাফিক বুথ। বৃহস্পতিবার ইন্দিরা গান্ধী ময়দান সংলগ্ন শহীদনগরের বিশ্বনাথ সিং মোড়ে স্কুল পড়ুয়াদের হাত ধরে নতুন রূপে বুথটির উদ্বোধন হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিসিপি ট্র্যাফিক কাজী সামসুদ্দিন আহমেদ, এসিপি ট্র্যাফিক সুবীর দত্ত, ভক্তিনগর ট্রাফিক গার্ডের ওসি অমর্ত্য চক্রবর্তী-সহ ট্রাফিক বিভাগের আধিকারিকরা। অনুষ্ঠানের শুরুতে আধিকারিকদের উত্তরীয় পরিয়ে ও ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানানো হয়। এরপর স্কুল পড়ুয়াদের দিয়ে ফিতে কেটে নতুন ট্রাফিক বুথের উদ্বোধন করা হয়।
সংস্কার করা বুথটিতে রয়েছে দুটি ঘর ও একটি শৌচালয়। ট্রাফিক বিভাগের দাবি, শিলিগুড়ি শহরের ট্রাফিক বুথগুলির মধ্যে শৌচালয়-সহ এটিই প্রথম। ফলে পুরুষ কর্মীদের পাশাপাশি মহিলা ট্রাফিক কর্মীরাও বিশেষভাবে উপকৃত হবেন।
নতুন বুথ চালু হওয়ায় সংশ্লিষ্ট এলাকায় যানজট নিয়ন্ত্রণ এবং ট্রাফিক ব্যবস্থাপনা আরও সুসংহত হবে বলে আশা ট্রাফিক বিভাগের।
সর্বাধিক পাঠিত

কুল্পীর তিন স্কুলে সচেতনতার পাঠ, বাল্যবিবাহ-নারী পাচার রুখতে শিবির

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

স্কুল পড়ুয়াদের হাত উদ্বোধন নতুন রূপে ভক্তিনগর ট্রাফিক বুথ

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার