১১ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, ২৫ ভাদ্র ১৪৩৩

বিধায়কের নির্দেশে বানভাসি এলাকায় ত্রাণ, খাবার বিতরণ

  • নতুন গতি
  • আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার
  • 13
পার্থ ঝা, মানিকচক: কয়েকদিনের টানা বন্যায় মালদার মানিকচকের ভূতনি ও মথুরাপুর অঞ্চলের একাধিক এলাকা প্লাবিত। গঙ্গার জলে ভূতনির হীরানন্দপুর, উত্তরচণ্ডীপুর ও দক্ষিণচণ্ডীপুরের পাশাপাশি মথুরাপুরের উৎসবটোলার রবিদাসপাড়া ও দড়িদিয়ারার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। দুর্ভোগে পড়েছেন বহু মানুষ।
বন্যাদুর্গতদের পাশে দাঁড়িয়ে ত্রাণ ও খাবার পৌঁছে দেওয়ার কাজ চলছে প্রশাসনের পাশাপাশি স্থানীয় রাজনৈতিক নেতৃত্বের উদ্যোগেও। মানিকচকের বিধায়ক গৌরচন্দ্র মণ্ডলের নির্দেশে বুধবার রাতে ভূতনির বানভাসি মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন বিধায়ক প্রতিনিধি অশোকা চৌধুরী মণ্ডল, মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি রিংকু মণ্ডল, বিজেপি নেতৃত্ব এবং মানিকচক ব্লক যুব মোর্চার সদস্যরা।
যুব মোর্চা সভাপতি সৌরভ রজকের উদ্যোগে বন্যাদুর্গতদের কাছে খাবার পৌঁছে দেওয়া হয় বলে জানা গেছে।
অন্যদিকে, কয়েকদিন আগে উৎসবটোলার বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেন মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি রিংকু মণ্ডল, সহ-সভাপতি পল্লবী মণ্ডল, পঞ্চায়েত সমিতির সদস্য উজ্জ্বল মণ্ডল-সহ অন্যরা। তাঁরা দুর্গতদের সঙ্গে কথা বলেন। বৃহস্পতিবার সেখানে বন্যার্তদের মধ্যে ত্রিপলও বিতরণ করা হয়।
সর্বাধিক পাঠিত

কুল্পীর তিন স্কুলে সচেতনতার পাঠ, বাল্যবিবাহ-নারী পাচার রুখতে শিবির

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

বিধায়কের নির্দেশে বানভাসি এলাকায় ত্রাণ, খাবার বিতরণ

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার