শিলিগুড়ি: শহরের টাউন স্টেশন বাজারে সোমবার এনফোর্সমেন্ট বিভাগের পক্ষ থেকে আচমকা অভিযান চালানো হয়। বাজারে বিভিন্ন অনিয়মের অভিযোগের ভিত্তিতেই এই অভিযান বলে জানা গিয়েছে।
এদিন এনফোর্সমেন্ট বিভাগের আধিকারিকরা বাজারের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। ব্যবসা পরিচালনার ক্ষেত্রে সরকারি নিয়মকানুন মানা হচ্ছে কি না, তা খতিয়ে দেখা হয়। অভিযানের সময় বেশ কয়েকজন ব্যবসায়ীকে সতর্কও করা হয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি, সরকারি নির্দেশিকা মেনে ব্যবসা পরিচালনার জন্য ব্যবসায়ীদের প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়।
এনফোর্সমেন্ট বিভাগের এই অভিযানে টাউন স্টেশন বাজারে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ব্যবসায়ীদের একাংশের মধ্যে উদ্বেগ দেখা দিলেও, নিয়ম মেনে ব্যবসা পরিচালনার বিষয়ে প্রশাসনের নজরদারিকে স্বাগত জানিয়েছেন কেউ কেউ।
আগামী দিনে শিলিগুড়ির অন্যান্য বাজার ও গুরুত্বপূর্ণ এলাকাতেও এ ধরনের অভিযান চালানো হবে কি না, তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে।
নতুন গতি 





























