১৮ অগাস্ট ২০২৬, মঙ্গলবার, ১ ভাদ্র ১৪৩৩
১৮ অগাস্ট ২০২৬, মঙ্গলবার, ১ ভাদ্র ১৪৩৩

মালদার ১৮ আগস্টের স্বাধীনতা স্মরণে পাকুয়াহাটে তিরঙ্গা যাত্রা

বামনগোলা: গোটা দেশে ১৫ আগস্ট স্বাধীনতা দিবস পালিত হলেও মালদায় ঐতিহাসিকভাবে ১৮ আগস্ট দিনটি বিশেষ তাৎপর্য বহন করে। সেই ইতিহাসকে স্মরণ করে মঙ্গলবার বামনগোলার পাকুয়াহাটে বিজেপি যুব মোর্চার উদ্যোগে আয়োজিত হল দেড়শো মিটার দীর্ঘ তিরঙ্গা যাত্রা। জাতীয় পতাকা হাতে কর্মসূচিতে অংশ নেন দলীয় কর্মী-সমর্থকরা।
উল্লেখ্য, ১৯৪৭ সালের ১৫ আগস্ট দেশ স্বাধীন হলেও সীমানা নির্ধারণ নিয়ে জটিলতার কারণে মালদার অন্তর্ভুক্তি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। দেশভাগের সময় প্রাথমিকভাবে মালদাকে পূর্ব পাকিস্তানের অংশ হিসেবে বিবেচনা করা হয়। পরে সীমানা পুনর্বিবেচনা করে ১৭ আগস্ট সংশোধিত সীমারেখা প্রকাশিত হলে মালদা পশ্চিমবঙ্গ তথা ভারতের অংশ হিসেবে স্বীকৃতি পায়। সেই ঐতিহাসিক ঘটনার স্মৃতিতেই জেলায় ১৮ আগস্ট স্বাধীনতা দিবস পালনের রীতি চলে আসছে।
এদিন পাকুয়াহাট বিজেপি পার্টি অফিস থেকে জাতীয় পতাকা হাতে তিরঙ্গা যাত্রা শুরু হয়। পাকুয়াহাটের বিভিন্ন এলাকা পরিক্রমা করে ফের দলীয় কার্যালয়ের সামনে এসে কর্মসূচি শেষ হয়। উদ্যোক্তাদের দাবি, জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা জানানো এবং মালদার স্বাধীনতার ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। যাত্রাকে ঘিরে এলাকায় তৈরি হয় দেশাত্মবোধের আবহ।

১৫ আগস্টের তিন দিন পর, নদিয়ার ‘স্বাধীনতা দিবস’

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

মালদার ১৮ আগস্টের স্বাধীনতা স্মরণে পাকুয়াহাটে তিরঙ্গা যাত্রা

আপডেট : ১৮ অগাস্ট ২০২৬, মঙ্গলবার