নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি: কলকাতার পরিবর্তে এবার উত্তরবঙ্গেই ফাঁস হবে গুলি বা আগ্নেয়াস্ত্র কেন্দ্রিক যাবতীয় রহস্য। জলপাইগুড়ি ফরেনসিক ল্যাবেরোটরিতে আনুষ্ঠানিকভাবে চালু হল অত্যাধুনিক ‘ফিজিক্স ব্যালাস্টিক’ গবেষণাগার। এই ব্যালাস্টিক পরীক্ষার দ্বারা বিশেষজ্ঞেরা চিহ্নিত করতে পারবেন আগ্নেয়াস্ত্রের ধরন বা অপরাধীর অস্ত্র। আপাতত মালদহ থেকে কোচবিহার পর্যন্ত ৪ জেলার পুলিশ এখন থেকে এর পরিষেবা পাবে। সংশ্লিষ্ট মহল মনে করছে, দ্রুত ফরেনসিক রিপোর্ট পাওয়া গেলে দ্রুত গতিতে বিচারও আসবে। শুধু তাই নয়, উত্তরবঙ্গের যাবতীয় সব জটিল গুলিকাণ্ডের জট ছাড়াতে আর দূরের কোনও ল্যাবে যাওয়ার প্রয়োজন পড়বে না এবং সেই কারণে অনেকেই মনে করছেন, জলপাইগুড়ির এই নয়া সায়েন্টিফিক উইং উত্তরবঙ্গে অপরাধ দমনের ক্ষেত্রে যে এক নয়া মাইলফলক গড়ে তুলেছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই।
১২ অগাস্ট ২০২৬, বুধবার, ২৭ শ্রাবণ ১৪৩৩
BREAKING :
জলপাইগুড়ি ফরেনসিক ল্যাবেরোটরিতে চালু হল ‘ফিজিক্স ব্যালাস্টিক’ গবেষণাগার
-
নতুন গতি - আপডেট : ১২ অগাস্ট ২০২৬, বুধবার
- 11
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder




























