নতুন গতি প্রতিবেদন, কেতুগ্রাম: বিজেপির প্রবীণ নেতা তথা রাজ্য বিজেপির সদস্য চাঁদ কুমার সাহার একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। দলের কর্মী-সমর্থকরা যাতে কাটমানি, তোলাবাজি বা কোনও ধরনের দুর্নীতিতে না জড়ান, সেই বার্তা দিয়েছেন তিনি। ইতিমধ্যেই তাঁর পোস্ট হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে ফেসবুক—বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়েছে। পূর্ব বর্ধমানের কেতুগ্রামের পাচুন্দীতে বাড়ি চাঁদ কুমার সাহার। তাঁর দাবি, প্রায় ৩৬ বছর ধরে তিনি বিজেপির সঙ্গে যুক্ত। পোস্টে তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, দলের নবাগত কর্মী ও নেতাদের একাংশ যদি অতীতে তৃণমূলের আমলে রাজনৈতিক সংস্কৃতি নিয়ে যে ধরনের অভিযোগ উঠত, সেই পথে হাঁটেন, তাহলে বিজেপির ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারে। তাঁর আবেদন, ক্ষমতার সুযোগ নিয়ে কেউ যেন কাটমানি, তোলাবাজি বা দুর্নীতিতে না জড়ান। দলীয় আদর্শ ও নীতি মেনে চলার পাশাপাশি বিষয়টি নিয়ে রাজ্য নেতৃত্বকে নজরদারিরও আবেদন জানিয়েছেন তিনি। জেলা ও রাজ্য নেতৃত্বকে বিষয়টি জানানো হলেও এখনও প্রত্যাশিত গুরুত্ব দেওয়া হয়নি বলে তাঁর অভিযোগ। এদিকে, কেতুগ্রাম ৪ নম্বর মণ্ডলের সম্পাদক উজ্জ্বল ঘোষ জানান, তিনি পোস্টটি দেখেছেন। এলাকায় এমন কোনও ঘটনা ঘটলে তা ঊর্ধ্বতন নেতৃত্বকে জানানো হবে। পোস্ট ঘিরে ইতিমধ্যেই কেতুগ্রামের রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।
১২ অগাস্ট ২০২৬, বুধবার, ২৭ শ্রাবণ ১৪৩৩
BREAKING :
বিজেপি নেতার ‘কাটমানি’ সতর্কবার্তা ঘিরে সরগরম কেতুগ্রাম
-
নতুন গতি - আপডেট : ১১ অগাস্ট ২০২৬, মঙ্গলবার
- 24
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder


























