৩১ জুলাই ২০২৬, শুক্রবার, ১৫ শ্রাবণ ১৪৩৩
৩১ জুলাই ২০২৬, শুক্রবার, ১৫ শ্রাবণ ১৪৩৩

রাতের অন্ধকারে দুষ্কৃতীদের তাণ্ডব, ধারালো অস্ত্রে গাড়ি ভাঙচুর

মালদা: গভীর রাতে ধারালো অস্ত্র নিয়ে তাণ্ডব চালিয়ে বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা একটি চারচাকা গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মানিকচকের মথুরাপুর সুভাষ কলোনি এলাকায়। ঘটনার সিসিটিভি ফুটেজ সামনে আসতেই আতঙ্ক ছড়িয়েছে পরিবার ও এলাকায়।
পরিবারের পক্ষ থেকে মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কে বা কারা এই ভাঙচুরের সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।
ক্ষতিগ্রস্ত গাড়ির মালিকের স্ত্রী রোমা সাহা জানান, তাঁর স্বামী কর্মসূত্রে বাইরে থাকেন এবং তিনি একজন পুলিশকর্মী। গত ১২ বছর ধরে বাড়ির বাইরে গাড়ি রাখা হলেও কখনও এমন ঘটনা ঘটেনি। তাঁর দাবি, কারও সঙ্গে তাঁদের ব্যক্তিগত শত্রুতা নেই এবং প্রতিবেশীদের সঙ্গেও সুসম্পর্ক রয়েছে। তাই হঠাৎ এই হামলার ঘটনায় তাঁরা বিস্মিত ও আতঙ্কিত। দ্রুত দোষীদের চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন তিনি।
ঘটনার পর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয় বাসিন্দারাও দ্রুত তদন্ত করে দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
সর্বাধিক পাঠিত

নিট কেলেঙ্কারি কাণ্ডে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে বারুইপুর প্রেস ক্লাবের উদ্যোগে এসপি অফিসে ডেপুটেশন

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

রাতের অন্ধকারে দুষ্কৃতীদের তাণ্ডব, ধারালো অস্ত্রে গাড়ি ভাঙচুর

আপডেট : ৩১ জুলাই ২০২৬, শুক্রবার