০৪ জুলাই ২০২৬, শনিবার, ১৯ আষাঢ় ১৪৩৩
০৪ জুলাই ২০২৬, শনিবার, ১৯ আষাঢ় ১৪৩৩

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা পেরোল ১৭০০

নিউজ ডেস্ক: সাম্প্রতিককালে এমন ভয়াবহ ভূমিকম্প খুবই কমই হয়েছে। সমস্ত পৃথিবী এই ভূমিকম্পে শোকস্তব্ধ। ভারত পাঠিয়েছে অনেক ত্রাণসামগ্রী। দেখতে দেখতে পেরিয়ে গিয়েছে প্রায় একসপ্তাহ। ভেনেজুয়েলার ভয়াল ভূমিকম্পে এখনও বহু মানুষ আটকে ধ্বংসস্তূপের নিচে। তবে তাঁদের কারওই জীবিত থাকার সম্ভাবনা নেই বলেই নিশ্চিত উদ্ধারকারীরা। জানা গিয়েছে, মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৭১৯। জখম ৫ হাজার ৩৪। এখনও নিখোঁজ হাজার হাজার মানুষ। উদ্ধারকারীরা জানাচ্ছেন, ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে প্রথম ৭২ ঘণ্টা ভীষণ গুরুত্বপূর্ণ। এই সময়ের মধ্যে ধ্বংস্তূপের আড়ালে চাপা পড়া মানুষকে জীবিত অবস্থায় উদ্ধার করার সমূহ সম্ভাবনা থাকে। কিন্তু সেই সময় পেরিয়ে যাওয়ার পরে সেই সম্ভাবনা ক্ষীণ হতে থাকে দ্রুত। তবে সেই সঙ্গেই তাঁরা জানাচ্ছেন, উদ্ধারকাজ এখনও চলছে পুরোদমে। বহু মানুষ ঘুরে বেড়াচ্ছেন এদিক ওদিক। সকলেই খুঁজছেন নিখোঁজ আপনজনদের। তাঁদের দাবি, যতক্ষণ না দেহ পাওয়া যাচ্ছে তাঁরা আশা ছাড়ছেন না।

তবে সমালোচনাতেও বিদ্ধ হতে হচ্ছে উদ্ধারকারী দল ও প্রশাসনকে। বলা হচ্ছে, প্রয়োজনের তুলনায় ধীরেই চলছে উদ্ধারকাজ। যদিও পুলিশ ও সেনার তরফে ভূমিকম্পে বেঁচে যাওয়া মানুষদের কাছে টুনা মাছ ও কাঁকড়া পৌঁছে দেওয়া হয়েছে। প্রায় ৯০ শতাংশ বাড়িতে বিদ্যুৎ সংযোগ ফেরানো হয়েছে। ১৫টি ত্রাণশিবির তৈরি হয়ে গিয়েছে। এদিকে সোমবারই নতুন করে ভূমিকম্প হয়েছে ভেনেজুয়েলায়। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪.৬। ক্ষয়ক্ষতি কিছু না হলেও ফের যেভাবে মাটি কেঁপেছে তা আতঙ্ক আরও বাড়িয়েছে।

কোন কারণে কমিশন ঋতব্রতদের সঙ্গে আলোচনায় বসলেন? প্রশ্ন তুলেছেন সৌগত

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা পেরোল ১৭০০

আপডেট : ২ জুলাই ২০২৬, বৃহস্পতিবার