২২ জুন ২০২৬, সোমবার, ৭ আষাঢ় ১৪৩৩
২২ জুন ২০২৬, সোমবার, ৭ আষাঢ় ১৪৩৩

বংশীহারীতে পশ্চিমবঙ্গ দিবস উদযাপন! বাউল গান, আবৃত্তি ও নৃত্যে জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান

নাজমুল সর্দার, দক্ষিণ দিনাজপুর: আজ দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকে পশ্চিমবঙ্গ দিবস উদযাপন করা হলো। এদিন বংশীহারী ব্লক প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বাউল গান, আবৃত্তি ও নৃত্য পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানকে আরও আকর্ষণীয় করে তোলা হয়।

এই বিষয়ে বংশীহারী ব্লকের বিডিও অসিত কুমার বিশ্বাস জানান, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে এবং বংশীহারী ব্লক ডেভেলপমেন্ট অফিসের ব্যবস্থাপনায় পশ্চিমবঙ্গ দিবস পালন করা হয়েছে। তিনি বলেন, পশ্চিমবঙ্গের সমৃদ্ধ ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি আধিকারিক, শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। পশ্চিমবঙ্গের ঐতিহ্য ও সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তাই এদিনের অনুষ্ঠানে তুলে ধরা হয়।

সর্বাধিক পাঠিত

বীরভূমে ৭ লক্ষ টাকার জাল লটারির টিকিট উদ্ধার, গ্রেফতার ১

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

বংশীহারীতে পশ্চিমবঙ্গ দিবস উদযাপন! বাউল গান, আবৃত্তি ও নৃত্যে জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান

আপডেট : ২১ জুন ২০২৬, রবিবার