০৫ অগাস্ট ২০২৬, বুধবার, ২০ শ্রাবণ ১৪৩৩
০৫ অগাস্ট ২০২৬, বুধবার, ২০ শ্রাবণ ১৪৩৩

কোলাঘাটে ছেলের হাতে মা খুন, ব্যাপক চাঞ্চল্য

আনজুম মুনির, পূর্ব মেদিনীপুর: কোলাঘাট থানার অন্তর্গত কাঁউরচন্ডী গ্রামে ছেলের হাতে খুন হলেন মা। ঘটনাটি ঘটেছে বুধবার ভোর চারটে নাগাদ।ভারতী চক্রবর্তী নামে’র ৬৫ বছরের মাকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করে গুণধর ছেলে বাসুদেব চক্রবর্তী। অভিযোগ, দেহ থেকে মাথা আলাদা করে দেয়। কাটা মাথা টিকে একটি বস্তায় করে ভোরে বাড়ির পাশে একটি পুকরে ফেলে দেয়। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায় । ঘটনাস্থলে আসে কোলাঘাট থানার বিশাল পুলিশ বাহিনী। কোলাঘাট থানার পুলিশ ঘাতক ছেলেকে গ্রেফতার করেছে। সেইসঙ্গে, পুলিশ কাটা মুন্ডু টিকে পুকুর থেকে উদ্ধার করেছে। তবে ছেলে বাসুদেব চক্রবর্তী স্বীকার করেছে যে তার মাকে সে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করেছে বলে পুলিশ সূত্রের খবর।

তবে ছেলেটি মানসিক ভারসাম্যহীন বলে তার পরিবারের লোক ও এলাকাবাসী জানিয়েছে। কোলাঘাট থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে কোলাঘাট থানায় নিয়ে গেছে। কোলাঘাট থানার পুলিশ যে রুম থেকে মৃত দেহ উদ্ধার হয়েছে তদন্তের স্বার্থে সেই রুম টি সিল করে দিয়েছে। তবে এলাকাবাসির দাবি, খুনি ছেলেকে ফাঁশির সাজা দেওয়া হোক। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় এলাকায়।

সর্বাধিক পাঠিত

রুম্পা-মৃত্যুর প্রতিবাদে দুবরাজপুরে আশা কর্মীদের বিক্ষোভ, বিধায়কের নিঃশর্ত ক্ষমার দাবিতে স্মারকলিপি

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

কোলাঘাটে ছেলের হাতে মা খুন, ব্যাপক চাঞ্চল্য

আপডেট : ১৯ জুন ২০২৬, শুক্রবার