১৩ জুন ২০২৬, শনিবার, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
১৩ জুন ২০২৬, শনিবার, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

কোচবিহার-মাথাভাঙ্গা রাজ্য সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত ২

আনজুম মুনির, কোচবিহার: কোচবিহার-মাথাভাঙ্গা রাজ্য সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল দু’জনের। আহত হয়েছেন একাধিক বাসযাত্রী। বৃহস্পতিবার নিশিগঞ্জ সংলগ্ন আখড়াহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাথাভাঙ্গা থেকে কোচবিহারগামী ডব্লিউজিটি-১৪৬১ নম্বরের একটি বেসরকারি বাস আখড়াহাট এলাকায় একটি টোটোর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে টোটোটি দুমড়ে-মুচড়ে যায় এবং নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার ধারের নয়ানজুলিতে উল্টে পড়ে।

দুর্ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নিশিগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে টোটো চালক এবং এক নাবালিকা যাত্রীর মৃত্যু হয় বলে জানা গিয়েছে। গুরুতর আহতদের প্রাথমিক চিকিৎসার পর কোচবিহার সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

প্রতিবেদন লেখা পর্যন্ত মৃত ও আহতদের পূর্ণ পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। দুর্ঘটনার কারণ এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীদের দাবি, টোটোর সঙ্গে সংঘর্ষের পরই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের নয়ানজুলিতে উল্টে যায়। এই মর্মান্তিক ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

অস্ট্রেলিয়ান ওপেন: সেমিফাইনালে উঠলেন সিন্ধু, কোয়ার্টার ফাইনালে ইয়ামাগুচির কাছে হারলেন তানভি

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

কোচবিহার-মাথাভাঙ্গা রাজ্য সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত ২

আপডেট : ১২ জুন ২০২৬, শুক্রবার