১৩ জুন ২০২৬, শনিবার, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
১৩ জুন ২০২৬, শনিবার, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

ভেঙে পড়লো পাক সেনার হেলিপকপ্টার, মৃত্যু ২১ জনের

নিউজ ডেস্ক: মুজাফফরাবাদের কাছে ভেঙে পড়ল পাক সেনার হেলিকপ্টার। পাক অধিকৃত কাশ্মীরের ওই দুর্ঘটনায় কপ্টারে থাকা ২১ জনেরই মৃত্যু হয়েছে। পাক সেনার তরফে পেশ করা এক বিবৃতিতে জানানো হয়েছে, টেক অফ করার পরে যান্ত্রিক গোলযোগে ভেঙে পড়ে এমআই-১৭ হেলিপকপ্টারটি। জানা গিয়েছে, পাক অধিকৃত কাশ্মীরের নীলম উপত্যকায় সেনা জওয়ানদের নিয়ে যাওয়া হচ্ছিল। কোন বিভাগের সদস্যরা ছিলেন তা এখনও জানা যায়নি। কপ্টার আকাশে পড়ার পরই দেখা যায় যান্ত্রিক গোলযোগ। দ্রুত জরুরি অবতরণের চেষ্টা করা হয়।

তা সফল হয়নি। খানিক পরেই মাটিতে আছড়ে পড়ে কপ্টারটি। দেখা যায়, সকলেই মৃত। পাক সেনাপ্রধান আসিম মুনির এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে হাজির হয় উদ্ধারকারী দল। এরপরই জানা যায়, দুর্ঘটনায় কপ্টারে থাকা সকলেরই মৃত্যু হয়েছে। ঠিক কী কারণে দুর্ঘটনা তা জানতে একটি কমিটি গঠন করা হয়েছে ইতিমধ্যেই। রাশিয়ার তৈরি ওই হেলিকপ্টার সর্বোচ্চ ৩০ জন সেনাকে বহন করতে সক্ষময এছাড়াও ৪০০০ কেজি পর্যন্ত গোলাবারুদও তা বহন করতে পারে। সব মিলিয়ে ৩ টন পর্যন্ত মাল বহনে সক্ষম এমআই১৭। এমন মজবুত এক কপ্টারের এমন ভাবে ধ্বংস হয়ে যাওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা যায়।

অস্ট্রেলিয়ান ওপেন: সেমিফাইনালে উঠলেন সিন্ধু, কোয়ার্টার ফাইনালে ইয়ামাগুচির কাছে হারলেন তানভি

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

ভেঙে পড়লো পাক সেনার হেলিপকপ্টার, মৃত্যু ২১ জনের

আপডেট : ১২ জুন ২০২৬, শুক্রবার