৩০ মে ২০২৬, শনিবার, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
৩০ মে ২০২৬, শনিবার, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

গাজায় ফের সার্জিক্যাল স্ট্রাইক ইজরায়েলের

নিউজ ডেস্ক: গাজার মাটিতে ফের সার্জিক্যাল স্ট্রাইক ইজরায়েল সেনার। বায়ুসেনার গোপন অভিযানের গাজায় মৃত্যু হল হামাসের নয়া সেনাপ্রধান মহম্মদ ওদেহর। গত ১৫ মে ইজরায়েলের অভিযানে হামাসের সেনাপ্রধান ইজ আল দিন আল হাদ্দাদের মৃত্যুর পর দায়িত্ব নিয়েছিল ওদেহ। এবার তাঁকেও খতম করল ইজরায়েল।

বুধবার ইজরায়েল সেনার এই সাফল্যের তথ্য প্রকাশ্যে আনেন সেই দেশের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইজরায়েল কার্টজ। দাবি অনুযায়ী, পশ্চিম গাজার শহরের রিমাল এলাকায় বড়সড় বিমান হামলা চালানো হয়। একেবারে নিখুঁত এই হামলায় ওই ভবনের উপরের তলাগুলি ধ্বংসস্তূপে পরিণত হয়। হামলায় মৃত্যু হয় ৩ জনের, যাঁদের মধ্যে একজন সদ্য দায়িত্ব নেওয়া হামাসের সেনা প্রধান মহম্মদ ওদেহ। ইজরায়েলের তরফ থেকে হামাস নেতার মৃত্যুর তথ্য প্রকাশ্যে আনা হলেও হামাসের তরফে এই বিষয়ে কিছু জানানো হয়নি।

এর আগে গত ১৫ মে শুক্রবার গাজা সিটিতে হামলা চালিয়েছিল ইজরায়েল। সেই অভিযানে সপরিবারে মৃত্যু হয়েছিল হামাস সেনাপ্রধান ইজ আল দিন আল হাদ্দাদের। এই মৃত্যুর খবর সামনে আসতেই ইজরায়েলের বিরুদ্ধে ফুঁসে উঠেছে গাজার সাধারণ জনগণ। হাদ্দাদের মৃত্যুর পর তাঁর শেষকৃত্যে জড়ো হন হাজার হাজার নাগরিক। বহু শিশুকেও দেখা যায় শেষ যাত্রায়। হাদ্দাদের মৃত্যুর ৩ দিন পর হামাসের সেনাপ্রধানের দায়িত্ব নেন ওদেহ। তবে দায়িত্ব নেওয়ার মাত্র ৭ দিনের মধ্যেই মৃত্যু হল তার।

ঈদের দিন যাদবপুরে ‘সাভারকর জয়ন্তী’ পালন করতে চলেছে এবিভিপি

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

গাজায় ফের সার্জিক্যাল স্ট্রাইক ইজরায়েলের

আপডেট : ২৯ মে ২০২৬, শুক্রবার