১০ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ২৪ ভাদ্র ১৪৩৩

কংগ্রেসের নতুন কার্যালয় উদ্বোধন রাজনগরে,

খান আরশাদ, বীরভূম:

সিউড়ি বিধানসভা কংগ্রেসের নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন হল রাজনগরে।
রাজনগর বাসস্ট্যান্ডে ফিতে কেটে কংগ্রেসের এই নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করলেন প্রবীণ কংগ্রেস নেতা গৌরী শংকর মন্ডল। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সম্পাদক সঞ্জয় অধিকারী সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্ব। সামনেই বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের ভোট ব্যাংক বাড়াতে বিভিন্ন কর্মসূচি শুরু করছে। আগামী বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এই নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হলো। যেখানে কংগ্রেস কর্মীরা নির্বাচনী বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনায় বসতে পারবেন। সিউড়ি বিধানসভার রাজনগরেও কংগ্রেসের এই নির্বাচনী কার্যালয় উদ্বোধন ঘিরে কংগ্রেস নেতাকর্মীদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা দেখা দেয় রবিবার। এদিন এই উদ্বোধনী অনুষ্ঠানে কংগ্রেসের রাজ্য সম্পাদক সঞ্জয় অধিকারী তার বক্তব্যে বলেন, রাজনগরের মাটি কংগ্রেসের মাটি। আগামী বিধানসভা নির্বাচনে কংগ্রেস এখান থেকে ভালো ফল করবে বলেও তিনি আশাবাদী। প্রসঙ্গত: উল্লেখ্য বিগত দিনের কংগ্রেসের বিভিন্ন অনুষ্ঠানের কংগ্রেস কর্মীদের উপস্থিতির হার আগের তুলনায় অনেকাংশেই বেশি ছিল, যা এলাকার কংগ্রেসকর্মীদের নতুনভাবে উজ্জীবিত করছে বলে মনে করছেন কংগ্রেস নেতৃত্ব।
জাতি ধর্ম দলমত নির্বিশেষে, যে কেউ যেকোনো প্রয়োজনে এই কংগ্রেস কার্যালয়ে এসে কংগ্রেস কর্মীদের সাহায্য চাইলে, কংগ্রেস কর্মীরা সব সময় তাদের পাশে থাকবেন বলে প্রতিশ্রুতি দিলেন কংগ্রেস নেতৃত্ব।।
এদিনের এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কংগ্রেসের নেতা দিলীপ রায়, জাভেদ আনসারি, বিবেকানন্দ সাউ, অমর মালি, বুদ্ধদেব দাস সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্ব।

১২ বছর পর পাকিস্তানে যাবেন মোদী? ইসলামাবাদে SCO সম্মেলনে আমন্ত্রণ

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

কংগ্রেসের নতুন কার্যালয় উদ্বোধন রাজনগরে,

আপডেট : ১ মার্চ ২০২৬, রবিবার