১২ সেপ্টেম্বর ২০২৬, শনিবার, ২৬ ভাদ্র ১৪৩৩

সামশেরগঞ্জে ভোট প্রচারে ঈসা খাঁন চৌধুরী, কংগ্রেস প্রার্থীর সঙ্গে বাড়ি বাড়ি ভোট প্রচার করলেন CPIM নেতৃত্ব

রাজু আনসারী, অরঙ্গাবাদ : সামশেরগঞ্জে ভোট প্রচারে ঝড় তুললেন দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের জাতীয় কংগ্রেসের মনোনীত প্রার্থী ঈসা খান চৌধুরী। বুধবার সকাল থেকেই সামসেরগঞ্জের ভাসাইপাইকর এবং দোগাছি অঞ্চলের বিভিন্ন প্রান্তে ভোট প্রচার করেন তিনি। কংগ্রেস প্রার্থীর সঙ্গে বাড়ি বাড়ি এবং এলাকায় গিয়ে ভোট প্রচার করতে সঙ্গ দেন সামশেরগঞ্জের সিপিআইএমের প্রাক্তন বিধায়ক তোয়াব আলি, ধুলিয়ান এরিয়া কমিটির সম্পাদক মোদাসসার হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ। পাশাপাশি উপস্থিত ছিলেন সামশেরগঞ্জ ব্লক কংগ্রেসের সভাপতি ইমাম সেখ এবং কংগ্রেসের ব্যাপক কর্মী সমর্থক। তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে স্লোগান তুলে মানুষের কাছে হাত চিহ্নে ভোট দেওয়ার আহবান জানান কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী। এদিন ঈসা খান চৌধুরীর ভোট প্রচারকে ঘিরে কংগ্রেস কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উন্মাদনা লক্ষ্য করা যায়।

সর্বাধিক পাঠিত

মহিলা এশিয়া কাপ ২০২৬ সেমিফাইনাল সূচি: ভারতের ম্যাচের সময়, ভেন্যু, স্ট্রিমিংয়ের বিবরণ

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

সামশেরগঞ্জে ভোট প্রচারে ঈসা খাঁন চৌধুরী, কংগ্রেস প্রার্থীর সঙ্গে বাড়ি বাড়ি ভোট প্রচার করলেন CPIM নেতৃত্ব

আপডেট : ৩ এপ্রিল ২০২৪, বুধবার