১০ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ২৪ ভাদ্র ১৪৩৩

বাইকের দুর্ঘটনায় মৃত্যু হল দুই যুবকের।

নূর আহমেদ,মেমারি : আজ মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই যুবকের। মৃত ওই দুই যুবকের নাম প্রতাপ মুর্মু ও প্রকাশ হাজরা। দুজনার আনুমানিক বয়স ২৫ বছর। মেমারি থানার নিঃশঙ্কর কাশিপুর এলাকায় তাদের বাড়ি। পুলিশ সূত্রে খবর হেলমেট ছাড়াই ওই দুই যুবক দ্রুত গতিতে বাইক চালিয়ে মেমারি দিক থেকে মশাগ্রামের দিকে যাচ্ছিল। সেই সময় মেমারি থেকে আসা জোড়াসাঁকো থেকে নেবে কেন্না নিমো ২ এর গভমেন্ট পলিটেকনিক কলেজের সন্নিকট মেমারি তারকেশ্বর ১৪ নম্বর রাজ্য সড়কের উপর দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়।

ঘটনাস্থলেই গুরুতর আহত হয় ৪জন। আহতদের উদ্ধার করে মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হলে প্রতাপ মুর্মু ও প্রকাশ হাজরা কে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন। অপর ২জন কে প্রাথমিক চিকিৎসার অবস্থার অবনতি হওয়ায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এই আহত দুই জনই কেন্না গ্রামের বাসিন্দা এরশাদ সরকার ও স্ত্রী। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে মেমারি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় দেহ উদ্ধার করে মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। পুলিশ সূত্রে খবর ওই দুই যুবক গাড়ি চালানোর সময় ছিল না তাদের মাথায় কোন হেলমেট। স্থানীয়রা জানান ব্রিজ থেকে নামার সময় দ্রুত গতিতে বেপরোভাবে গাড়ি চালাচ্ছিল ওই দুই যুবক। সেই সময় মশাগ্রামের দিক থেকে মেমারি দিকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। আহত দুই জনেই কেন্নাই গ্রামের বাসিন্দা। ঘটনায় এক মহিলা সহ মোট দুজন আহত হন।

১২ বছর পর পাকিস্তানে যাবেন মোদী? ইসলামাবাদে SCO সম্মেলনে আমন্ত্রণ

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

বাইকের দুর্ঘটনায় মৃত্যু হল দুই যুবকের।

আপডেট : ২৬ নভেম্বর ২০২৩, রবিবার