সেখ সামসুদ্দিন, ২৬ অক্টোবর : মেমারি কালীতলা সার্বজনীন দুর্গাপুজো কমিটির ৫০ বছর পূর্তিতে পুজোর বিসর্জনের বর্ণাঢ্য শোভাযাত্রা মেমারি শহরে। এই শোভাযাত্রাকে কেন্দ্র করে গোটা শহরে ব্যাপক পুলিশী নিরাপত্তা এবং এক এক দিকের রোড বন্ধ করে পরিক্রমা করছে শোভাযাত্রা। মেমারি রক্ষাকালীতলা থেকে শুরু করে পুরাতন বাজার, সোনাপট্টি, বাজাররেলগেট, স্টেশন বাজার, নিউমার্কেট, বামুনপাড়া মোড়, নবপল্লী মোড়, মায়েরকোল পাড়া, হাসপাতাল মোড় হয়ে কদমপুকুরে বিসর্জন হবে বলে জানান পুজো কমিটির সভাপতি। এই শোভাযাত্রায় বাঁকুড়ার ঐতিহ্যবাহী সিং বাদ্য, কাটোয়ার রণপা, তাসা, ব্যান্ড সহ বহু মানুষের সমাগমে প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রা চলে।
১০ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ২৪ ভাদ্র ১৪৩৩
BREAKING :
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder
নতুন গতি 



























