১৮ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, ১ আশ্বিন ১৪৩৩

“বিচারব্যবস্থার উপর চাপ তৈরি করে বিজেপি” গেরুয়া শিবিরকে আক্রমণ মমতার

  • নতুন গতি
  • আপডেট : ২৬ অক্টোবর ২০২৩, বৃহস্পতিবার
  • 44

দেবজিৎ মুখার্জি, কলকাতা: নিম্ন আদালতে সরাসরি বিজেপি অফিস থেকে নির্দেশ আসে। বিচারব্যবস্থার উপর চাপ তৈরি করে গেরুয়া শিবির। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন থেকে বিস্ফোরক অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন রাজ্যের মন্ত্রীদের বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থাগুলির অতিসক্রিয়তা থেকে কেন্দ্রের প্রতিহিংসামূলক আচরণ নিয়ে সরব হন তিনি। এর পরই বিচারবিভাগের প্রতি সম্মান জানিয়েও বিজেপির বিরুদ্ধে বিচারব্যবস্থার একাংশ নিয়ন্ত্রণের অভিযোগ আনেন মমতা।

তৃণমূল সুপ্রিমোর কথায়, “বিচারবিভাগকে সম্মান করি। সুপ্রিম কোর্ট নিয়ে কিছু বলব না। কিন্তু লোয়ার কোর্ট, সেখানে বিজেপির সদর দপ্তর থেকে নির্দেশ আসছে। সেখান থেকে ড্রাফটিং আসে। আর বললেই বিজেপি বলে, ‘আমরা তো কিছু করিনি। আদালত বলেছে’।” মমতার আরও দাবি, “ওদের কথা না শুনলে সরিয়ে দেবে। চিফ জাস্টিস হতে চাইলে ৭৫ দিন নষ্ট করে দেবে।”

পুলিশ কর্তা, প্রধান বিচারপতিদের আঞ্চলিক ভাষা জানার পক্ষেও সওয়াল করেন বাংলার মুখ্যমন্ত্রী। এদিন তিনি বলেন, “কোনও এলাকায় কেউ পুলিশে কাজ করে। তাঁকে তো স্থানীয় ভাষা জানতে হবে। চিফ জাস্টিসের সার্ভিসে অন্তত আঞ্চলিক ভাষা জানার লোক পাঠান। সেটা পাঠাবে না। যারা আঞ্চলিক ভাষা জানবেন, তাঁদের সরিয়ে দেবে। সুপ্রিম কোর্টের কথা বলছি না।”

ফুড ইন্সপেক্টরহীন ময়নাগুড়ি পুরসভা, খাদ্য সুরক্ষা নিয়ে প্রশ্ন

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

“বিচারব্যবস্থার উপর চাপ তৈরি করে বিজেপি” গেরুয়া শিবিরকে আক্রমণ মমতার

আপডেট : ২৬ অক্টোবর ২০২৩, বৃহস্পতিবার