২০ সেপ্টেম্বর ২০২৬, রবিবার, ৩ আশ্বিন ১৪৩৩

দিল্লির যন্তরমন্তরের সভা থেকে বড় ঘোষণা অভিষেকের

দেবজিৎ মুখার্জি: “কেন্দ্র না দিলে তৃণমূল দেবে! দু’মাসের মধ্যে ১০০ দিনের বকেয়া টাকা পাবেন আপনারা।” দিল্লির যন্তরমন্তরের সভা থেকে তৃণমূলের ‘দিল্লি চলো’তে অংশগ্রহণ করা বঞ্চিতদের জন্য বড় ঘোষণা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

তিনি বলেন, “এই আড়াই হাজার মানুষ যে মানসিকতা নিয়ে দিল্লিতে এসেছেন, এদের প্রত্যেকেরই টাকা দু মাসের মধ্যে মিটিয়ে দেব। এভাবে টাকা দেওয়া হয়তো সাংবিধানিকভাবে ঠিক নয়। কিন্তু আমরা এই আড়াই হাজার মানুষের টাকা দুমাসের মধ্যে মিটিয়ে দেব। দরকার পড়লে তৃণমূলের পঞ্চায়েত, পুরসভা মিলিয়ে প্রায় ৭০ হাজার জনপ্রতিনিধি আছেন। তাঁরা এক মাসের বেতন নেবেন না।”

এদিন তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “এই কর্মসূচির পরও কেন্দ্র নড়েচড়ে না বসলে, আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ১ লক্ষ মানুষ দিল্লি যাবে।”

প্রদীপের আলোয় মোদির জন্মদিন, সুন্দরবনেও সেবা কর্মসূচি

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

দিল্লির যন্তরমন্তরের সভা থেকে বড় ঘোষণা অভিষেকের

আপডেট : ৩ অক্টোবর ২০২৩, মঙ্গলবার