নিজস্ব সংবাদদাতা : নাবালিকা শ্যালিকাকে নিয়ে চম্পট দিল জামাইবাবু।ঘটনায় শোরগোল পড়ে গেছে পুরুলিয়ার বরাবাজারে। শুক্রবার পুরুলিয়ার বরাবাজারের বেলডি গ্রামে শ্বশুরবাড়িতে গিয়েছিল জামাই। রাতে খাওয়ার পর সেখানেই ছিল। অভিযোগ, মাঝরাতে আচমকাই ছোট শ্যালিকাকে নিয়ে উধাও হয়ে যায় সে। পরিবারের লোকজন রাতেই ঘুম থেকে উঠে দেখেন ১৭ বছরের ওই নাবালিকা বাড়িতে নেই। এরপরই তাঁরা টের পান যে ঘরে নেই জামাইও। এরপরই গোটা বিষয়টি স্পষ্ট হয়ে যায় পরিবারের কাছে। শনিবার সকাল থেকে শুরু হয় শুরু হয় নাবালিকা মেয়ে ও জামাইয়ের খোঁজ। কিন্তু খোঁজ না মেলায় অভিযুক্ত জামাইয়ের বিরুদ্ধে নাবালিকা শ্যালিকাকে অপহরণের অভিযোগ দায়ের হয় থানায়। পুলিশ তদন্ত শুরু করলেও সোমবার রাত পর্যন্ত নিখোঁজ নাবালিকা ও বাড়ির জামাইয়ের কোনও খোঁজ মেলেনি।
২৫ অগাস্ট ২০২৬, মঙ্গলবার, ৮ ভাদ্র ১৪৩৩
BREAKING :
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder
নতুন গতি 


























