৩০ অগাস্ট ২০২৬, রবিবার, ১৩ ভাদ্র ১৪৩৩
৩০ অগাস্ট ২০২৬, রবিবার, ১৩ ভাদ্র ১৪৩৩

গলসিতে সিপিআইএম এর জ্যাঠা মিছিল

আজিজুর রহমান,গলসি : গলসি ২ নং ব্লকের  সাটিনন্দী অঞ্চলে জাঠা মিছিল করলো সিপিআইএম। মিছিলটি সাটি নন্দী ,খানা জংশন বাজার, নামো খানা জংশন, কুড়মুন চন্দনপুর হয়ে বেলগ্ৰামে শেষ হয়। সেখানেই দুপুরে আহারের ব্যবস্থা করা হয়। জানা গেছে, দ্রব্যমূল্য বৃদ্ধি, একশো দিনের কাজ সহ বিভিন্ন দাবীতে ওই মিছিল সংগঠিত করা হয়। পতকা হাতে বহু সমর্থক ওই মিছিলে যোগদান করেন। মিছিলের নেতৃত্ব দেন, সিপিআইএম এর জেলা কমিটির সম্পাদক, সৈয়দ হোসেন। সিপিআইএম গলসি ২ এরিয়া কমিটির সম্পাদক কাজী জাফর আলি, সারাভারত কৃষক সভার গলসি ২ ব্লক কমিটির সম্পাদক সাইফুল হক ও সভাপতি নাড়ু গোপাল যশ তাছাড়াও সিটু নেতা মোস্তাক হোসেন সহ অনেকে। মিছিল শেষে একটি পথসভা করা হয়। সেখান থেকে রাজ্য সরকারের চাকরির ক্ষেত্রে দুর্নীতির প্রতিবাদ করা হয়। তাছাড়াও গরীব মানু‌ষের জন্য একশো দিনের কাজের দাবীতে স্লোগান তোলা হয়।

সর্বাধিক পাঠিত

কবি সাম্যবাদী কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস উদযাপন

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

গলসিতে সিপিআইএম এর জ্যাঠা মিছিল

আপডেট : ১১ নভেম্বর ২০২২, শুক্রবার