৩০ অগাস্ট ২০২৬, রবিবার, ১৩ ভাদ্র ১৪৩৩
৩০ অগাস্ট ২০২৬, রবিবার, ১৩ ভাদ্র ১৪৩৩

জঙ্গিপুরে বিপুল পরিমাণ গাঁজা সহ গ্রেপ্তার দুই যুবক

  • নতুন গতি
  • আপডেট : ১০ নভেম্বর ২০২২, বৃহস্পতিবার
  • 38

মহ রহমতুল্লাহ,জঙ্গিপুর : আবারো বড়সড় সাফল্য পেল রঘুনাথগঞ্জ থানার পুলিশ। গোপন সুত্রে খবর পেয়ে নাকা তল্লাশি চালিয়ে গাঁজা সহ দুই যুবককে গ্রেফতার করল জঙ্গিপুর পুলিশ জেলার রঘুনাথগঞ্জ থানার পুলিশ । সন্ধায় মুর্শিদাবাদের উমরপুর ৩৪নম্বর জাতীয় সরকে নাকা তল্লাশি চালায় রঘুনাথগঞ্জ থানার পুলিশ। সেই সময় সন্দেহভাজন এক পিক আপ গাড়িকে আটক করে। পিকআপ গাড়ি থেকে উদ্ধার হয় ৪০০ থেকে ৫০০কেজি গাঁজা সহ দুই যুবককে গ্রেপ্তার করেন। যার আনুমানিক বাজার মূল্য ৪৫ থেকে ৫০ লক্ষ টাকা। পুলিশ সূত্রে জানাযায়, ধৃতদের নাম বিশ্বজিত দাস,ও রাহুল আলী। ধৃতদের একজেনের বাড়ি উত্তর বঙ্গে এবং অন্যজনের বাড়ি দক্ষিন বঙ্গে বলে পুলিশ সুত্রে জানাযায়।এই ঘটনার পিছনে আসলে কার হাত এবং আর কারা জড়িত রয়েছে তার তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। পুলিশ ১৪দিনের হেফাজত চেয়ে তাদের আদালতে তোলা হয়।

সর্বাধিক পাঠিত

জামুড়িয়ার নিমশা কবি নজরুল সংঘের কবির প্রয়াণের পঞ্চাশ বর্ষপূর্তিতে স্মরণ

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

জঙ্গিপুরে বিপুল পরিমাণ গাঁজা সহ গ্রেপ্তার দুই যুবক

আপডেট : ১০ নভেম্বর ২০২২, বৃহস্পতিবার