২৫ অগাস্ট ২০২৬, মঙ্গলবার, ৮ ভাদ্র ১৪৩৩
২৫ অগাস্ট ২০২৬, মঙ্গলবার, ৮ ভাদ্র ১৪৩৩

সার-সংকটে পুরুলিয়ায় পথে চাষিরা, বিক্ষোভ-অবরোধে উত্তাল ব্লক

পুরুলিয়া: রাজ্যে সরকার বদলালেও চাষিদের সার-সংকটের ছবি বদলায়নি। চাষের মরসুমে সরকারি মূল্যে সার না মেলায় পুরুলিয়ার বিভিন্ন ব্লকে ক্ষোভে ফুঁসছেন চাষিরা। কোথাও বিক্ষোভ, কোথাও আবার রাস্তা অবরোধ করে প্রতিবাদে সামিল হচ্ছেন তাঁরা।

পুরুলিয়া জেলার বিস্তীর্ণ এলাকার মানুষের জীবন-জীবিকা মূলত কৃষিনির্ভর। বর্তমানে ধান রোপণের কাজ চলছে। এই সময়ে জমিতে ইউরিয়া সারের বিশেষ প্রয়োজন। কিন্তু অভিযোগ, জঙ্গলমহলের বহু গ্রামে সরকারি সহায়ক মূল্যে পর্যাপ্ত সার মিলছে না। সেই সুযোগে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী চড়া দামে সার বিক্রি করছেন বলে অভিযোগ কৃষকদের।

কৃষি দফতরে বিষয়টি জানিয়েও সমস্যার সমাধান না হওয়ায় শেষ পর্যন্ত রাস্তায় নামতে বাধ্য হন চাষিরা। ব্যানার হাতে রাস্তার উপর বসে বিক্ষোভ দেখানোর পাশাপাশি কোথাও কোথাও অবরোধও করেন তাঁরা।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন আড়সা থানার আইসি এবং আড়সা ব্লকের কৃষি আধিকারিক। চাষিদের সঙ্গে কথা বলে তাঁরা আশ্বাস দেন, চলতি সপ্তাহের মধ্যেই সরকারি সহায়ক মূল্যে সার দেওয়ার ব্যবস্থা করা হবে। এখন সেই আশ্বাস বাস্তবে কতটা কার্যকর হয়, সেদিকেই তাকিয়ে চাষিরা।

বিট অফিস সংলগ্ন স্টিল নেট অকেজো—যেকোনো মুহূর্তে ঘটতে পারে দুর্ঘটনা

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

সার-সংকটে পুরুলিয়ায় পথে চাষিরা, বিক্ষোভ-অবরোধে উত্তাল ব্লক

আপডেট : ২৫ অগাস্ট ২০২৬, মঙ্গলবার