নিজস্ব সংবাদদাতা :আয়ারল্যান্ড কে প্রথম টেস্ট ম্যাচে দুরমুস করে জিতে নিল শ্রীলংকা। ব্যাটিং ও বোলিং দুই বিভাগে আধিপত্য বজায় রাখল শ্রীলঙ্কানরা। প্রথম টেস্ট ম্যাচ শ্রীলঙ্কা জিতে নিল ইনিংস ও ২৮০ রানে। প্রথমে ব্যাট করতে নেমে শ্রীলংকা প্রথম দিনেই চালকের আসনে ছিল, ৫৯১ রানের ৬ উইকেট তুলে ডিক্লেয়ার করে দেয় শ্রীলংকাররা। শ্রীলংকার চারজন ব্যাটসম্যান সেঞ্চুরি করেন, সর্বোচ্চ রানা করেন করুণারত্নে ১৭৯। জবাবে আয়ারল্যান্ড ব্যাট করতে নেমে শ্রীলংকান বোলারদের সামনে মাথা তুলে দাঁড়াতে পারিনি। প্রথম ইনিংসে মাত্র ১৪৩ রান করে অলআউট হয়ে যায়, জয়সূর্য ৭ উইকেট নেন। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেও ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হয় আয়ারল্যান্ডের ব্যাটসম্যানরা। ১৬৮ রান তুলে অলআউট হয়ে যায় তারা। দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত বোলিং করেন জয়সূর্য ,নেন তিন উইকেট। অপরদিকে মেন্ডিজের দখলে ৪ উইকেট।
১৮ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, ১ আশ্বিন ১৪৩৩
BREAKING :
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder
নতুন গতি 





























