২২ মে ২০২৬, শুক্রবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
২২ মে ২০২৬, শুক্রবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

ডেবরা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদীপ করের বাংলো বাড়ীর হদিস!

দেবজিৎ মুখার্জি, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত ডেবরা ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদীপ কর ৬৪টি জায়গার মালিক! রয়েছে আলিশান বাগানবাড়ি, যা দেখলে চক্ষু চড়কগাছ সবার মত অবস্থা! তৃণমূলের জামানাতেই হয়েছে এই সব? প্রশ্ন তুলছে বিজেপি। প্রভাব থাকার ভয়ে মুখ খুলছিলো না এলাকাবাসীরা। তবে প্রশ্ন হচ্ছে, কীভাবে হলো এত সম্পত্তি, তদন্ত চায় বিজেপি!

পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের বালিচক এলাকায় বাস। এক সময় হাতে সেইভাবে কোনো টাকা ছিল না। তৃণমূল সরকার ক্ষমতায় আসার পরেই হুহু করে বেড়েছে সম্পত্তির পরিনাম। ১৫ বছরের মধ্যে শুধু নিজের নামেই ৬৪ টি প্লটের জায়গা কেনা হয়েছে, যার মুল্য কয়েক কোটি টাকা। তারপর বালিচক শহর ছাড়িয়ে পাকুই গ্রামের পাশে মাঠের মাঝখানে রয়েছে আলিশান বাগান বাড়ী। পুকুর ভরা মাছ, ফুল-ফলের বাগান, তিনতলা বাড়ী। প্রায় ৩ বিঘারও বেশী জায়গাতে গড়ে উঠেছে আলিশান বাগান বাড়ী।

দাপট থাকায় সেইভাবে কেউই মুখ খুলতে পারতো না। তবে পালাবদলের পর ধীরে ধীরে সবাই মুখ খুলতে শুরু করেছে। না কোনো চাকরি, না কোনো ব্যাবসা, তাহলে এতো টাকা এলো কোথা থেকে? অনেকেই বলছে কাটমানি থেকেই হয়েছে সবকিছুই। তৃণমূলের ছাত্র সংগঠন থেকে যুব। আগের টার্মে পঞ্চায়েত সমিতির ভুমি কর্মাধ্যক্ষ, এবারে পঞ্চায়েত সমিতির সহ সভাপতি, তারপর বর্তমান তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি। কীভাবে বাড়লো এই সম্পত্তি, তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন। এলাকার বিজেপি নেতা, তথা এলাকার বাসিন্দা, অসিত কুমার রাউত দাবী জানিয়েছে পুরো সম্পত্তি এবং বাগানবাড়ি কীভাবে হলো, তার তদন্ত হওয়া উচিত। নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে এই নিয়ে প্রশ্ন তুলছে।

জনজাতীয় গ্রামীন উৎসব

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

ডেবরা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদীপ করের বাংলো বাড়ীর হদিস!

আপডেট : ২১ মে ২০২৬, বৃহস্পতিবার