০৯ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ২৪ আষাঢ় ১৪৩৩

ডিপিএলে অস্থায়ী শ্রমিকদের বিক্ষোভ, একাধিক দাবিতে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান বিএমএসের

দুর্গাপুর: অস্থায়ী শ্রমিকদের বিভিন্ন দাবিকে সামনে রেখে বুধবার দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড (ডিপিএল)-এর প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করল ভারতীয় মজদুর সংঘ (বিএমএস)। প্রশাসনিক ভবনের মূল গেট অবরোধ করে শ্রমিকরা তাঁদের দীর্ঘদিনের দাবি-দাওয়ার পক্ষে স্লোগান তোলেন।

আন্দোলনকারীদের অভিযোগ, শ্রমিক-বিরোধী নীতির জেরে এখনও অস্থায়ী কর্মীদের যখন-তখন বদলি করা হচ্ছে। স্থায়ীভাবে কাজের নিশ্চয়তা নেই, পাশাপাশি একাধিক ক্ষেত্রে দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার হচ্ছেন তাঁরা। বিএমএসের দাবি, ডিপিএল হাসপাতালের ইনডোর বিভাগ অবিলম্বে পুনরায় চালু করতে হবে। এছাড়াও অস্থায়ী শ্রমিকদের সরকারি নির্ধারিত হারে বেতন প্রদান, কর্মসংস্থানের নিরাপত্তা নিশ্চিত করা এবং দীর্ঘদিনের বকেয়া দাবিগুলি দ্রুত মেটানোর দাবি জানানো হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে কর্তৃপক্ষকে অবিলম্বে পদক্ষেপ করতে হবে। অন্যথায় আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারিও দেওয়া হয়। বিক্ষোভ শেষে ডিপিএল কর্তৃপক্ষের হাতে দাবিপত্র-সহ একটি স্মারকলিপি তুলে দেন আন্দোলনকারীরা। তাঁদের বক্তব্য, দাবি পূরণে কর্তৃপক্ষ উদাসীন থাকলে আগামী দিনে আরও জোরদার আন্দোলন গড়ে তোলা হবে।

পর্ণশ্রীর পুকুর থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ উদ্ধার, চাঞ্চল্য এলাকাজুড়ে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

ডিপিএলে অস্থায়ী শ্রমিকদের বিক্ষোভ, একাধিক দাবিতে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান বিএমএসের

আপডেট : ৮ জুলাই ২০২৬, বুধবার