১১ জুন ২০২৬, বৃহস্পতিবার, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

সাগরদিঘিতে সংযুক্ত মোর্চার কর্মীসভায় অধীর চৌধুরী

সাহিন হোসেন ও রবিউল ইসলাম ,সাগরদিঘি : ১লা এপ্রিল, বৃহস্পতিবার, মুর্শিদাবাদের সাগরদিঘিতে সংযুক্ত মোর্চার সমর্থনে একটি কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় সাগরদিঘি এস এন হাইস্কুল মাঠে । প্রধান অতিথি হিসেবে এদিনের সভার উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী । তিনি জানান পরিযায়ী শ্রমিকদের পাশে লকডাউনের বিপদের দিনগুলোতে তিনি দাঁড়িয়েছিলেন । করোনার পরিস্থিতিতে লকডাউনের সময় পরিযায়ী শ্রমিকদের দুঃখ -কষ্টের কথা তিনি বক্তব্যে তুলে ধরেন । কেন্দ্রীয় সরকারের কৃষিবিরোধী আইনের প্রতিবাদে জানানো হয় এদিনের সভা থেকে।এদিন বক্তব্যে তিনি খাদ্য সুরক্ষা আইনের কথা তুলে ধরেন । সভায় সংযুক্ত মোর্চার বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন সংযুক্ত মোর্চার প্রার্থী হাসানুজ্জামান বাপ্পা ,কংগ্রেসের আমিনুল ইসলাম, এহেতাসামুদদিন,সিপিআইএম নেতা রজব আলী, মহঃ ইসমাইল,ইফতিকার আলম সহ অন্যান্যরা ।এদিনের কর্মীসভায় অধীর চৌধুরী সাগরদিঘি বিধানসভা নির্বাচনে সংযুক্ত মোর্চার কংগ্রেস প্রার্থীকে জয়ী করার আবেদন জানিয়েছেন ।ছবি-মোহাঃ ইমরান হোসেন

এবার আরো ধাক্কা তৃণমূলে, পদত্যাগ রাজ্যসভার সদস্য সুস্মিতা দেবের

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

সাগরদিঘিতে সংযুক্ত মোর্চার কর্মীসভায় অধীর চৌধুরী

আপডেট : ১ এপ্রিল ২০২১, বৃহস্পতিবার