১১ জুন ২০২৬, বৃহস্পতিবার, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

টলিপাড়ায় আবার শুটিং বন্ধ

আনজুম মুনির, কলকাতা: স্বরূপ বিশ্বাস জেলের ভিতরে থাকায় তৈরী হয়েছে কিছু ডামাডোল। ‘নলিনীকান্ত থ্রি’ ওয়েব সিরিজের শুটিং চলছে শহরে। ওয়েব সিরিজে অভিনয় করছেন রজতাভ দত্ত থেকে পায়েল সরকার। ৮ জুন শুটিং হলেও, বাতিল হল ৯ জুনের শুটিং। এই ওয়েব সিরিজ পরিচালনা করছেন রাজদীপ ঘোষ এবং সৌমিক চট্টোপাধ্যায়।

টিভি নাইন বাংলাকে রাজদীপ বললেন, ”৮ জুন রাত ১২টা অবধি শুটিং হয়েছে। তারপর মাঝরাতে কয়েক জন টেকনিশিয়ান জানান, তাঁরা ব্য়ক্তিগত কারণেই আসতে পারবেন না। তাই ৯ তারিখের শুটিং বাতিল হয়েছে। শুটিং বাতিল হওয়ার বিষয়টা সমস্যার। এই ব্যাপারে আমার অনেক ভুগেছি, যখন আগের ফেডারেশন ছিল। এখন সব কিছু বদলাবে, সেটা আশা করি। এটা বলছি না, কারও শরীর খারাপ হতে পারে না বা কোনও ব্যক্তিগত সমস্যা হতে পারে না। তবে হঠাত্‍ করে, কয়েকজন অনুপস্থিত হলে, তখন সারাদিনের শুটিং বাতিল করতেই হয়।”

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তির বক্তব্য, ”টেকনিশিয়ানদের কয়েকজন সমস্যার কথা জানিয়েছিলেন। তবে সেই সমস্যা কথা বলার পর মিটে গিয়েছে বলে জানি। কাল থেকে শুটিং হবে ঠিক করেই।” এটি ক্লিক প্যাটফর্মের ওয়েব সিরিজ। স্বরূপ বিশ্বাস যখন ফেডারেশনের সভাপতি ছিলেন, তখন ফেডারেশনের বিভিন্ন নিয়ম মেনেই শুটিং হয়েছে এই প্ল্যাটফর্মের বিভিন্ন ওয়েব সিরিজের। তবে এখন প্রয়োজনীয় টেকনিশিয়ান নিয়ে শুটিং চলছে। সম্প্রতি টালিগঞ্জের বিধায়ক পাপিয়া অধিকারী জানিয়ে দিয়েছেন, পরিচালকরা তাঁদের প্রয়োজনমতো টেকনিশিয়ানদের নিয়ে টিম সাজাতে পারবেন।

এবার আরো ধাক্কা তৃণমূলে, পদত্যাগ রাজ্যসভার সদস্য সুস্মিতা দেবের

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

টলিপাড়ায় আবার শুটিং বন্ধ

আপডেট : ১০ জুন ২০২৬, বুধবার