১০ জুন ২০২৬, বুধবার, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
১০ জুন ২০২৬, বুধবার, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

পাটুলিতে স্বেচ্ছায় রক্তদান শিবির

নিজস্ব সংবাদদাতা, পাটুলি | ৮ জুন, ২০২৬,তীব্র দাবদাহে যখন রাজ্যজুড়ে রক্ত সংকট ক্রমশ প্রকট হয়ে উঠছে, ঠিক সেই মুহূর্তে মানবিকতার নজির গড়ল পূর্বস্থলী। রবিবার ৮ জুন, পূর্বস্থলী ২ নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের (BDO) উদ্যোগে এবং ‘পূর্বস্থলী ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন’-এর সক্রিয় সহযোগিতায় পাটুলি বিডিও অফিসের সভাকক্ষে একটি মহতি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়।
এদিন সকাল থেকেই রক্তদাতাদের উপস্থিতি ছিল লক্ষণীয়। মূলত গ্রীষ্মকালীন রক্ত সংকট মোকাবিলায় সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যেই এই বিশেষ শিবিরের আয়োজন করা হয়েছিল। শিবিরের শেষে সংগৃহীত রক্ত তুলে দেওয়া হয় কালনা ব্লাড ব্যাংকের হাতে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এদিনের শিবিরে একজন মহিলা সহ মোট ২৯ জন স্বেচ্ছায় রক্তদান করেছেন, যার মধ্যে ১০ জন ছিলেন প্রথমবারের রক্তদাতা।

রক্তদাতাদের মনোবল বাড়াতে এবং তাদের এই মহৎ কাজকে সাধুবাদ জানাতে এদিন শিবিরে উপস্থিত ছিলেন প্রবীণ রক্তদাতারা। তাদের মধ্যে অন্যতম ছিলেন ১৩৫ বারের রক্তদাতা চুনাই মোল্লা এবং ১২২ বারের রক্তদাতা সুধীর কুমার সাহা। তাঁদের উপস্থিতি নতুন প্রজন্মের রক্তদাতাদের উৎসাহিত করেছে। বিশেষ করে প্রথমবারের রক্তদাতাদের উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। এছাড়া উপস্থিত ছিলেন পূর্বস্থলী ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক কামাল উদ্দিন শেখ, যিনি নতুন রক্তদাতাদের পাশে দাঁড়িয়ে তাদের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
“রক্তের কোনো বর্ণ, জাতি বা ধর্ম নেই। আর সবচেয়ে বড় কথা—রক্তের কোনো বিকল্প হয় না।”
শিবিরের এই মূলমন্ত্রটিই যেন এদিন প্রতিফলিত হয়েছে রক্তদাতাদের কর্মকাণ্ডে। কোনো ভেদাভেদ ছাড়াই মানুষে মানুষে মিলনের এই সেতুবন্ধনই প্রকৃত সমাজসেবার পরিচয়। শিবির শেষে পূর্বস্থলী ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রত্যেক রক্তদাতাকে আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। উদ্যোক্তাদের আশা, সামাজিক দায়বদ্ধতার এই অনন্য নজির আগামী দিনে আরও অনেক মানুষকে রক্তদানে উৎসাহিত করবে এবং সংকটের সময়ে আর্তের সেবায় ঝাঁপিয়ে পড়তে অনুপ্রাণিত করবে।

পাটুলিতে স্বেচ্ছায় রক্তদান শিবির

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

পাটুলিতে স্বেচ্ছায় রক্তদান শিবির

আপডেট : ১০ জুন ২০২৬, বুধবার