০৩ অগাস্ট ২০২৬, সোমবার, ১৮ শ্রাবণ ১৪৩৩
০৩ অগাস্ট ২০২৬, সোমবার, ১৮ শ্রাবণ ১৪৩৩

ডিওয়াইএফআই-এর উদ্যোগে মালদা শহরের টাউন হলে কর্মিসভা

মালদা, ২২ নভেম্বর:  সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই-এর উদ্যোগে মালদা শহরের টাউন হলে সোমবার বিকেলে একটি কর্মীসভা অনুষ্ঠিত হলো।

এদিনের এই কর্মীসভায় জেলা ও রাজ্য স্তরের নেতানেত্রীরা উপস্থিত হয়েছিলেন। সেখানে বিভিন্ন বিষয়ের উপর আলোচনা হয়। এমনকি রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বিষয়ের ওপর প্রতিবাদ মূলক একটি আলোচনা সভাও এদিন অনুষ্ঠিত হয় । যার মধ্যে উল্লেখযোগ্য হিসাবে, এসএসসি নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছ এবং দুর্নীতিমুক্ত ব্যবস্থা নেওয়া। প্রাইমারি এবং আপার প্রাইমারিতে নিয়োগের দাবি । পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাস সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো। কৃষক বিরোধী কৃষি বিল পার্লামেন্টে বাতিল করা সহ একাধিক বিষয়ে এই কর্মীসভায় আলোচনা করা হয় ।

তবে এই কর্মীসভায় আগে মালদা শহরে সিপিএমের যুব সংগঠনের পক্ষ থেকে একটি রেলির আয়োজন করা হয়।

সর্বাধিক পাঠিত

নিট কেলেঙ্কারি কাণ্ডে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে বারুইপুর প্রেস ক্লাবের উদ্যোগে এসপি অফিসে ডেপুটেশন

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

ডিওয়াইএফআই-এর উদ্যোগে মালদা শহরের টাউন হলে কর্মিসভা

আপডেট : ২২ নভেম্বর ২০২১, সোমবার