নূর আহমেদ : রামকৃষ্ণ মিশনের ১২৫ বছর পূর্তি উপলক্ষে ভারত সরকারের মিনিস্ট্রি অফ কালচার এর আর্থিক সহযোগিতায় ও রামকৃষ্ণ মিশন বেলুর মঠের উদ্যগে সরা ভারত স্টুডেন্ট ইনোভেশন চ্যালেঞ্জ অনুষ্ঠিত হল। স্টুডেন্ট ইনোভেশন প্রতিযোগিতা অষ্টম শ্রেণি থেকে শুরু করে পিএইচডি স্তর পর্যন্ত নথিভুক্ত শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত ছিল। সরা ভারত থেকে কয়েক জন উদ্ভাবক কে উচ্চ শিক্ষার জন্য বৃত্তি প্রদান করা হয়। আজ বেলুর মঠে স্বামী বিবেকানন্দ সভাগৃহে ( বেলুর মঠ) এক বর্ণাঢ্য অনুষ্ঠানে মঠের মহারাজ দের আলোকোজ্জ্বল উপস্থিতিতে উদ্ভাবক বৃত্তি প্রদান করা হয়। এই অনুষ্ঠানে দিগন্তিকা হাতে বৃত্তি সাতষট্টি হাজার টাকার চেক তুলে দেওয়া হয় । সে এখন বিএসসি নার্সিং পড়ছে বেঙ্গালুরুরর কে আর কলেজে ওফ নার্সিং কলেজে সেই জন্য সে দক্ষিণ ভারতের হয়ে অংশগ্রহণ করেছিল।
শ্রীমৎ স্বামী সুবীরা নন্দজী মহারাজ রামকৃষ্ণ মিশন ও মঠের সাধারণ সম্পাদক প্রধান অতিথির আসন অলংকৃত করেন ও মঠের সম্পাদক স্বামী শুকদেবানন্দ মহারাজ উপস্থিতিতে সমগ্ৰ অনুষ্ঠিত হয়। দিগন্তিকা জানায় তারা আবিস্কৃত ভাইরাস ডেসট্রয়েড মাস্ক এর আর একটি উন্নত ভার্সন, যা তার আগের উদ্ভাবিত মাস্ক এর সব বৈশিষ্ট্য তো থাকছেই সঙ্গে পাওয়া যাবে পকেট ভেন্টিলেশনে সুবিধা। পকেট ভেন্টিলেশন এমন একটা ব্যবস্থা, হঠাৎ যদি কোনো ব্যক্তির কৃত্রিম শ্বাস চালু রাখাতে পারে, চিকিৎসা কেন্দ্র নিয়ে যাওয়ার আগে বা গ্ৰামিন চিকিৎসা কেন্দ্র এটি ব্যবহার করে মানুষের জীবন রক্ষার সহআয়ক হবে মাস্কের এই উন্নত ভার্সন যা তাকে এনে দিল রামকৃষ্ণ মিশনের দেওয়া জাতীয় উদ্ভাবক শিক্ষা বৃত্তি ।
০৪ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, ১৮ ভাদ্র ১৪৩৩
BREAKING :
রামকৃষ্ণ মিশনের ১২৫ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠিত হলো।
-
নতুন গতি - আপডেট : ১ জুলাই ২০২৩, শনিবার
- 45
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder





























