এম এস ইসলাম,বর্ধমান : প্রথম বার নির্বাচনে দাঁড়িয়ে জয়ের শিরোপা ছিনিয়ে নিলেন রায়না এক ব্লকের সেহারা গ্রাম পঞ্চায়েতের ৮৫ নম্বরের বুথের বেঁন্দুয়া গ্রামের তৃণমূল প্রার্থী গৃহবধূ রিঙ্কু সাহা। দিদির উন্নয়নকে হাতিয়ার করে গ্রামের মহিলাদের নিয়ে মাঠে নামে প্রচার করতেন। মূলত লক্ষীর ভান্ডার কে সামনে রেখে বাড়ি বাড়ি প্রচার শুরু করে তৃণমূল কংগ্রেস প্রার্থী। প্রথম থেকেই প্রচারে এগিয়েছিল তৃণমূল কংগ্রেস। বিরোধী হিসেবে ছিল সিপিএম ও বিজেপি। তাদেরকে পরাস্থ করে ৫৭৪ ভোটে লিড নিয়ে জয় লাভ করে তৃণমূল প্রার্থী রিঙ্কু সাহা। গ্রামের মানুষের খুব প্রিয় গ্রামের এই গৃহবধূ রিঙ্কু সাহা। আগামী দিনে স্বাস্থ্য পানীয় জল ও শিক্ষার অগ্রগতি জন্য কাজ করবে বলে আশ্বাস দেন মানুষকে। গ্রামের এই গৃহবধূ জয়লাভ করায় সকলেই খুব খুশি। রিঙ্কু ধন্যবাদ জানিয়েছেন মা মাটি মানুষ সরকারকে। আগামী দিনে মানুষের সুখে ও দুঃখে থাকবেন বলে জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের জয়ী প্রার্থী রিঙ্কু সাহা।
০৪ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, ১৮ ভাদ্র ১৪৩৩
BREAKING :
প্রথম নির্বাচনে দাঁড়িয়ে জয়ের শিরোপা পেলেন গৃহবধূ রিঙ্কু সাহা
-
নতুন গতি - আপডেট : ১৪ জুলাই ২০২৩, শুক্রবার
- 41
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder





























