২১ অগাস্ট ২০২৬, শুক্রবার, ৪ ভাদ্র ১৪৩৩
২১ অগাস্ট ২০২৬, শুক্রবার, ৪ ভাদ্র ১৪৩৩

সল্টলেকে তরুণী ধর্ষণে অভিযুক্ত পুলিশ সাব ইন্সপেক্টর মুম্বাই থেকে ধৃত

এস রোজলিন, কলকাতা: কলকাতা সল্টলেকের এক গেস্ট হাউসে তরুণীকে ধর্ষণের দায়ে অভিযুক্ত বীরভূমের নলহাটি থানার সাব-ইন্সপেক্টর গ্রেফতার।বিধাননগর পূর্ব থানার পুলিশ তাকে মুম্বাই থেকে গ্রেফতার করেছে।। ট্রানজ়িট রিমান্ডে তাকে নিয়ে এসে মঙ্গলবার বিধাননগর আদালতে হাজির করানো হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত মাসে এক তরুণী বিধাননগর পূর্ব থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ, সল্টলেকের সিএল ব্লকের একটি গেস্ট হাউসে নিয়ে গিয়ে তাঁকে ধর্ষণ করে ওই সাব-ইন্সপেক্টর। ওই তরুণীর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে বিধাননগর পূর্ব থানার পুলিশ। সূত্রে খবর, ওই মামলায় জামিন পেয়েছিল অভিযুক্ত সাব-ইন্সপেক্টর। এর পরে বীরভূম জেলা পুলিশের সঙ্গে যোগাযোগ করেন বিধাননগর পূর্ব থানার তদন্তকারীরা অফিসাররা। কিন্তু তার পর থেকে অভিযুক্তের কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না বলেই পুলিশ সূত্রে দাবি। গোপন সূত্রে পুলিশ খবর পায় অভিযুক্ত মুম্বইয়ে আত্মগোপন করে রয়েছে। এর পরে মুম্বাইতে গিয়ে সোমবার তাকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃত সাব-ইন্সপেক্টরকে ট্রানজিট রিমান্ডে এনে মঙ্গলবার বিধান নগর আদালতে হাজির করিয়ে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করে বিধান নগর পুলিশ।
সর্বাধিক পাঠিত

ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে টিকিট কেটেও বিনা চিকিৎসায় বাড়ি ফিরলেন রোগীরা

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

সল্টলেকে তরুণী ধর্ষণে অভিযুক্ত পুলিশ সাব ইন্সপেক্টর মুম্বাই থেকে ধৃত

আপডেট : ২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার