১৭ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ৩১ ভাদ্র ১৪৩৩

রাজনগরে পুলিশের অভিযানে অবৈধ লটারির টিকিট উদ্ধার, গ্রেপ্তার ১

খান আরশাদ, বীরভূম:

বীরভূম জেলার রাজনগর থানার পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ (জাল) লটারির টিকিট উদ্ধার হয়েছে। এই ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাজনগর থানার পুলিশ।
রবিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে রাজনগর থানার ওসি অঙ্কুশ মণ্ডলের নির্দেশে এসআই বাপ্পা বিশ্বাসের নেতৃত্বে রাজনগর থানার পুলিশের একটি দল অভিযান চালায় এবং এক ব্যক্তিকে অবৈধ লটারির টিকিট বিক্রির সময় হাতেনাতে আটক করে পুলিশ। ধৃত ওই ব্যক্তির কাছ থেকে উল্লেখযোগ্য পরিমাণ লটারির টিকিট উদ্ধার করা হয়েছে।
ধৃত ব্যক্তি ঝাড়খণ্ড থেকে ওই টিকিট এনে রাজনগর এলাকার বিভিন্ন লটারি কাউন্টারে অবৈধভাবে সরবরাহ ও বিক্রি করছিল।
সোমবার সকালে ধৃতকে সিউড়ি আদালতে তোলা হয়।
উল্লেখ্য, বীরভূম জেলা পুলিশের নির্দেশে জেলার বিভিন্ন প্রান্তে জাল ও অবৈধ লটারির কারবার রুখতে ধারাবাহিক অভিযান চালানো হচ্ছে। ইতিমধ্যেই একাধিক অভিযানে পুলিশ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।
ধৃত এই ব্যক্তির সাথে অন্য কোনো জাল লটারি চক্রের যোগসূত্র রয়েছে কিনা তার তদন্ত করছে পুলিশ।

সতীপীঠ কঙ্কালীতলায় দোকান বসানোকে কেন্দ্র করে উত্তেজনা, মহিলা ব্যবসায়ীকে মারধরের অভিযোগ

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

রাজনগরে পুলিশের অভিযানে অবৈধ লটারির টিকিট উদ্ধার, গ্রেপ্তার ১

আপডেট : ২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার