০১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ১৫ ভাদ্র ১৪৩৩

বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের তৈরি পিকনিক গার্ডেন ৩৯ পল্লীর পুজোর থিম

নতুন গতি, কলকাতা:

এই পুজো ওদের সৃষ্টি। ওদের ভাবনা, ওদের পুজো। ওরা হয়তো সমাজের বাকিদের কাছে কিছুটা অপাংক্তেয়। তবে শহরের আস্ত একটা পুজো এবার ওদের তৈরি থিমের মায়াজালে সেজে উঠছে। ডাউন সিন্ড্রোম শিশুরা এবার পিকনিক গার্ডেন ৩৯ পল্লীর ১৮ তম বর্ষের পুজোর থিম মেকার।
বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। যাদের ডাক্তারি পরিভাষায় স্পেশাল চাইল্ড বলা হয়। স্পেশাল অর্থাৎ ওরা এমন কিছু পারে, এমন কিছু ভাবে, এমন কিছু সৃষ্টি করে, যা সাধারণ মানুষ অনেকসময় ভাবতেই পারেনা। অথচ সমাজের একটা বড় অংশের চোখে ওরা নিছক করুণার পাত্র। সত্যি বলতে কি, এতে ওদের কিছু যায় আসেনা। সৃষ্টি সুখের উল্লাসে মেতে দুর্গাপুজোর থিমের মণ্ডপ ওরা নিজের হাতে কেমন করে সাজালো? আপনিও একবার দেখে আসতেই পারেন।

সর্বাধিক পাঠিত

“প্রে ফর নেপাল” চুঁচুড়ায় মানবতার বার্তা নারী শক্তি’র

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের তৈরি পিকনিক গার্ডেন ৩৯ পল্লীর পুজোর থিম

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৫, শনিবার