০৭ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ২১ ভাদ্র ১৪৩৩

বেআইনি মদ সহ দুজনকে আটক করল এনজেপী পুলিশ

উত্তরবঙ্গ: আজ দুপুরে এনজেপী পুলিশ বেআইনি মদ সহ দুজনকে আটক করল এন জেপীর লাগোয়া একটি বাড়ি থেকে।ওই বাড়ি থেকেই সাধন দাস এবং সমীর সাহা দুজন বে আইনি মদের কারবার করত।তাদের এই মদের কারবারের সাথে যুক্ত ছিল অসমের বেশ কিছু চোরাই মদের কারবারি।এনজেপীর সামনে থেকে পাচার হচ্ছে চোরাই মদ এই খবর পেয়েই পুলিশ হানা দেয় ওই বাড়িটিতে,এবং আটক করা হয় বাড়িওয়ালা সহ আরো দুজনকে।প্রায় ছয়শো বোতল ভর্তি মদের শিশি ছাড়াও পুলিশ আটক করে বেশ কিছু দামী মোবাইল এবং মোবাইলের সিমকার্ড।আটক দুজনকে আপাতত পুলিশের হেফাজতে রাখা হয়েছে।আগামী মঙ্গলবার তাদেরকে কোর্টে তোলা হবে বলে জানা গেছে এন জেপী পুলিশের পক্ষ থেকে।

এদিকে আটক করা মদের সাথে সাথে দুজন ব্যক্তিকে আটক করবার পরই ওই এলাকায় বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় মানুষজন তারা জানান ওই বাড়িটিতে দীর্ঘদিন ধরেই চলছিল এই চোরাই মদের ব্যাবসা অথচ বারবার বলা হলেও কোন ভ্রুক্ষেপই করেন নি ওই এলাকার কাউন্সিলার।ওই এলাকা জুড়ে রাত হলেই শুরু হয়ে যায় অসামাজিক কার্যকলাপ অথচ প্রশাসনের কোন উদ্যেগই নেই এই ব্যাপারে।

শিক্ষক দিবস উদযাপন : সেবাব্রত ইনস্টিটিউট অফ নার্সিং

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

বেআইনি মদ সহ দুজনকে আটক করল এনজেপী পুলিশ

আপডেট : ১৪ মে ২০২২, শনিবার