১১ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, ২৫ ভাদ্র ১৪৩৩

১০ নম্বর ওয়ার্ডে অবৈধ নির্মাণে পুরনিগমের অভিযান

  • নতুন গতি
  • আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার
  • 13
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি, ১০ সেপ্টেম্বর: শিলিগুড়ি পুরনিগমের ১০ নম্বর ওয়ার্ডে অবৈধ নির্মাণের অভিযোগে অভিযান চালাল পুরনিগম কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সংশ্লিষ্ট দফতরের আধিকারিক ও কর্মীরা এলাকায় পৌঁছে নির্মাণকাজ পরিদর্শন করেন।
পুরনিগম সূত্রে জানা গিয়েছে, প্রয়োজনীয় অনুমতি ছাড়া নির্মাণ করা হয়েছে কি না, কিংবা অনুমোদিত নকশার বাইরে কোনও কাজ হয়েছে কি না, তা খতিয়ে দেখা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট নির্মাণের নথিপত্রও পরীক্ষা করেন আধিকারিকরা। অভিযোগের সত্যতা মিললে আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে পুরনিগমের পক্ষ থেকে জানানো হয়েছে।
পুরনিগম কর্তৃপক্ষের বক্তব্য, শহরে বেআইনি নির্মাণ কোনওভাবেই বরদাস্ত করা হবে না। অনুমোদিত নকশা ও পুরনিগমের নির্ধারিত নিয়ম মেনেই নির্মাণ করতে হবে। নিয়ম লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এদিনের অভিযানে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। শহরের বিভিন্ন ওয়ার্ডে অবৈধ নির্মাণ নিয়ে অভিযোগের পরিপ্রেক্ষিতে আগামী দিনেও অভিযান চলবে বলে পুরনিগম সূত্রে জানা গিয়েছে।
সর্বাধিক পাঠিত

ক্লাবঘরে চার বছর ধরে স্কুল, সমাধানে বিধায়কের উদ্যোগ

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

১০ নম্বর ওয়ার্ডে অবৈধ নির্মাণে পুরনিগমের অভিযান

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার