নিজস্ব সংবাদদাতা : কোনও শ্যুটে বা নতুন প্রোজেক্টের প্রোমোশনে বলিউড তারকাদের কলকাতা আসা নতুন কিছু নয়। এই যেমন গত মাসেই তিলোত্তমায় ছিলেন করিশ্মা কাপুর ব্রাউন ওয়েবসিরিজের শ্যুটে। বাংলায় ছিলেন করিনাও সপ্তাহখানেক, যদিও তা কালিম্পং আর দার্জিলিংয়ে। তবে জ্যাকলিন ফার্নান্ডেজের কলকাতায় আসা তৈরি করেছে রহস্য! জ্যাকলিনতে মঙ্গলবার সকালে কলকাতায় পা রাখেন। আর বিকেলে এই শ্রীলঙ্কান সুন্দরীর দেখা মেলে কালীঘাটে। চেহারা লুকিয়ে রাখার সবরকম চেষ্টাই তিনি করেছিলেন। সবুজ-রানি ওড়ানা দিয়েছিলেন মাথায়, মুখে কালো মাস্ক। কপালে সিঁদুরের টিকা। কেন কলাকাতয় জ্যাকলিন তা এখনও স্পষ্ট নয়। আসলে গত কয়েকদিন ধরেই ইডি জটে জীবন আটকে রয়েছে জ্যাকলিন ফার্নান্ডেজের। ২০০ কোটি আর্থিক তছরুপের মামলায় অভিনেত্রীর নাম জড়িয়েছে ঠকবাজ সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে। এখানেই শেষ নয় সুকেশ আর চন্দ্রশেখরের একগাদা ছবি ভাইরাল হয়েছে নানা সময়ে সোশ্যাল মিডিয়ায়। একটা ছবিতে তো জ্যাকলিনের মুখে-গায়ে থাকা লাভ বাইটসও কারও নজর এড়ায়নি। যেখানে তিনি শুয়ে ছিলেন সুকেশ চন্দ্রশেখরের পাশে। প্রসঙ্গত, দিনকয়েক আগেই নিজের পরবর্তী হলিউড প্রোজেক্ট ‘টেল ইট লাইক আ উওম্যান’-এর কথা ঘোষণা করেন জ্যাকলিন। ২০১৫ সালে একটি ব্রিটিশ ছবিতে কাজ করেন তিনি। নাম ‘ডেফিনিশন অব ফিয়ার’। চলতি বছরে মুক্তি পেয়েছে তাঁর ‘বচ্চন পাণ্ডে’ এবং ‘অ্যাটাক’। দু’টির একটিও সাফল্য পায়নি বক্স অফিসে।
১১ জুন ২০২৬, বৃহস্পতিবার, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
BREAKING :
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder
নতুন গতি 
























