১৪ অগাস্ট ২০২৬, শুক্রবার, ২৯ শ্রাবণ ১৪৩৩

গোলের বদলে সম্প্রীতির জয়! কুলতলীতে মুখোমুখি প্রশাসন ও জনপ্রতিনিধিরা

হাসান লস্কর, কুলতলী: বৃষ্টিভেজা মাঠ, কাদা-জল আর তার মধ্যেই ফুটবল ঘিরে উন্মাদনা। সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা দিতে দক্ষিণ ২৪ পরগনার কুলতলীর জামতলা বি. আর. আম্বেদকর কলেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হল কুলতলী পঞ্চায়েত সমিতি ও পঞ্চায়েত প্রতিনিধিদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ। শেষ পর্যন্ত কোনও দলই গোল করতে না পারায় ম্যাচটি গোলশূন্য অমীমাংসিতভাবে শেষ হয়।
বৃষ্টির কারণে মাঠের বিভিন্ন অংশে জল-কাদা জমে থাকলেও খেলা থেকে পিছিয়ে যাননি দুই দলের খেলোয়াড়রা। লাল ও সাদা জার্সিতে দুই দল মাঠে নামতেই শুরু হয় টানটান প্রতিদ্বন্দ্বিতা। তবে প্রতিযোগিতার আবহের মধ্যেও খেলোয়াড়দের পারস্পরিক সৌহার্দ্য ছিল নজরকাড়া। মাঠের বাইরে দর্শকদের উৎসাহও ছিল চোখে পড়ার মতো।
ম্যাচে উপস্থিত ছিলেন কুলতলী ব্লকের বিডিও সুচন্দন বৈদ্য, যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক তনয় লাহা-সহ পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ এবং আধিকারিকরা। আয়োজকদের দাবি, প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের মধ্যে যোগাযোগ আরও মজবুত করা এবং তরুণদের খেলাধুলায় উৎসাহিত করাই এই আয়োজনের মূল লক্ষ্য।
ম্যাচ পরিচালনা করেন মধুসূদন মিস্ত্রি। ফলাফলে জয়-পরাজয় না এলেও মাঠে সম্প্রীতির বার্তাই হয়ে উঠল দিনের বড় প্রাপ্তি।

আলীনগরে মহামায়া পূজোয় উৎসব

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

গোলের বদলে সম্প্রীতির জয়! কুলতলীতে মুখোমুখি প্রশাসন ও জনপ্রতিনিধিরা

আপডেট : ১৩ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার