রফিকউদ্দিন মন্ডল, মেমারিঃ এলাকার নবনির্বাচিত বিধায়ককে সংবর্ধনা জানাতে দক্ষিণ খাঁড়ো যুবক সংঘের উদ্যোগে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষক, ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। অনুষ্ঠানটি খাঁড়ো ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়। মাঠে ছেলে ও মেয়েদের ফুটবল ও ক্রিকেট কোচিংয়ের অনুষ্ঠান হয় । বিকেলের দিকে বিধায়ক সেখানে পৌঁছালে ক্লাবের সদস্যরা তাঁকে ফুলের তোড়া, উত্তরীয় ও স্মারক উপহার দিয়ে বরণ করে নেন। উপস্থিত মানুষের করতালিতে গোটা প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে।
এরপর সংঘের পক্ষে সেখ সবুরউদ্দিন বাপী স্বাগত ভাষণে নবনির্বাচিত বিধায়ককে অভিনন্দন জানিয়ে এলাকার উন্নয়নে তাঁর সক্রিয় ভূমিকার প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি জানান, আমাদের ২৯ তম রক্তদান শিবির হয়ে গেছে। তবু বিধায়ক মহাশয়ের সঙ্গে আমার কথা হয়েছে, ওনার সম্মার্থে আমরা জুন মাসে আরো একটা রক্তদান শিবির করব।সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নবনির্বাচিত বিধায়ক এলাকার জনগণকে ধন্যবাদ জানান। তিনি বলেন, আজকে দেখে ভালো লাগছে যে দক্ষিণ মেমারি খাঁড়ো যুবক সংঘ যেখানেই আছে খেলার ব্যাপারে উদ্যোগী হয়েছে, উন্নতি করেছে। এটা দেখে সত্যিই খুব ভালো লাগছে । – মন থেকে বলছি। প্রাক্তন সাংবাদিক – বিধায়ক বলেন, মোবাইলের যুগ শুরু হওয়ার পর থেকে, যত দিন গেছে খেলা প্রায় শেষ। তিনি বলেন, একটা সময় কলকাতার মাঠে হুগলি আর বর্ধমান সবচেয়ে বেশি প্লেয়ার সাপ্লাই দিত । এখন কিচ্ছু নেই। শিয়ালদা’র এরিয়াটা ছাড়া কিচ্ছু নেই। পুরো শেষ। আজকে দেখে আমার সত্যিই খুব ভালো লাগছে, যে খেলার চর্চাটা এতটা বাড়িয়ে তুলতে পেরেছে – দক্ষিণ মেমারি খাঁড়ো যুবক সংঘ, এটা দেখে আমার সবচেয়ে ভালো লাগছে । বিধায়ক বলেন, ফুটবল, ক্রিকেট দুটোকে সমান গুরুত্ব দিয়ে এগিয়ে চলা, সত্যি খুব ভালো লাগছে । বিধায়ক মেমারির অন্য খেলার মাঠের করুণ দশায় আক্ষেপ করেন । তিনি আশ্বস্ত করেন, খেলার মাঠে কোনও রাজনীতি হবে না।অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়। সংগীত, আবৃত্তি ও নৃত্যানুষ্ঠান উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। অনুষ্ঠানের এক পর্যায়ে সংঘের পক্ষ থেকে এলাকার বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরা হয়। পাশাপাশি ভবিষ্যতে আরও বৃহত্তর পরিসরে সমাজসেবামূলক কাজ করার অঙ্গীকারও করা হয়।সবশেষে সংঘের পক্ষ থেকে সেখ সবুরউদ্দিন বাপী ধন্যবাদজ্ঞাপন করেন। তিনি অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথি, সদস্য ও সাধারণ মানুষকে আন্তরিক কৃতজ্ঞতা জানান। সৌহার্দ্যপূর্ণ ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত এই সংবর্ধনা অনুষ্ঠান এলাকার মানুষের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। উপস্থিত অনেকেই আশা প্রকাশ করেন যে, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এলাকার উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। নবনির্বাচিত বিধায়ককে সম্মান জানাতে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠান এলাকাবাসীর কাছে একটি স্মরণীয় আয়োজন হিসাবে স্মরণে থাকবে ।
০১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ১৫ ভাদ্র ১৪৩৩
BREAKING :
দক্ষিণ মেমারি খাঁড়ো যুবক সংঘের উদ্যোগে বিধায়ক মানব গুহ’কে সংবর্ধনা
-
নতুন গতি - আপডেট : ৩১ মে ২০২৬, রবিবার
- 304
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder


























