২৭ জুলাই ২০২৬, সোমবার, ১১ শ্রাবণ ১৪৩৩
২৭ জুলাই ২০২৬, সোমবার, ১১ শ্রাবণ ১৪৩৩

হেলিকপ্টারে উড়ছে গোরু, সকলে তাকিয়ে দেখলেন

আনজুম মুনির: গরুটি পড়ে গিয়েছিল প্রত্যন্ত অঞ্চলের একটি জলাধারে। উদ্ধারকারী দল কোনওভাবেই সেটিকে পাড়ে তুলতে পারছিল না। শেষ পর্যন্ত হেলকপ্টারের সঙ্গে দড়িতে বাঁধা হয় গরুটিকে। এরপর প্রাণীটিকে উড়িয়ে নিয়ে যাওয়া হয় পুনর্বাসন কেন্দ্রে। এই ভিডিওই ভাইরাল হয়েছে নেটপাড়ায়। কাণ্ড দেখে চমকে গিয়েছে নেটিজেনরা।

একাধিক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে হেলিকপ্টারে গরু উদ্ধারের ভিডিও। জানা গিয়েছে, জায়গাটি ইটালির মার্কাটো সারাসেনো নামের একটি প্রত্যন্ত অঞ্চলের। সেখানেই সবুজ প্রান্তরে ঘাস খেতে খেতে কোনওভাবে একটি জলাধরে পড়ে গিয়েছিল গরুটি। কিছুতেই উঠে আসতে পারছিল না সে। একসময়ে তলিয়ে যেতে শুরু করে প্রাণীটি।

নজরে পড়ে স্থানীয়দের। যদিও বিরাট চেহারার গরুটিকে ডাঙায় তুলতে পারেননি তাঁরাও। এরপরেই খবর যায় পুলিশ ও উদ্ধারকারী দলের কাছে। শেষ পর্যন্ত আহত গরুটিকে উদ্ধারে এয়ারলিফ্টের ব্যবস্থা হয়। হেলিকপ্টারের সঙ্গে দড়ি বেঁধে জলাধার থেকে তোলা হয় গরুটিকে। সেটিকে উড়িয়ে নিয়ে যাওয়া কিছু দূরে অবস্থিত পুনর্বাসন কেন্দ্রে। এই ভিডিওই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়। আকাশে উড়ন্ত গরু দেখে বেজায় মজা পেয়েছে নেটিজেনরা। লাইক-কমেন্টের বন্যা বইছে পোস্টটিতে। মজার মন্তব্যে করেছেন অনেকেই। একজন লিখেছেন, “এই প্রথম পক্ষীরাজ গরু দেখলাম।” অন্য একজন লিখেছেন, “ওড়ার সাধ মিটল প্রাণীটির।” অনেকে অবশ্য প্রশংসা করেছেন গরুটিকে বাঁচানোর এই উদ্যোগকে।

বীরভূমে অবৈধ ৩২টিরও বেশি রান্নার গ্যাস সিলিন্ডার উদ্ধার, গ্রেপ্তার ১

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

হেলিকপ্টারে উড়ছে গোরু, সকলে তাকিয়ে দেখলেন

আপডেট : ২৭ মে ২০২৬, বুধবার